শিরোনাম
icon রমজানে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা icon ১০ দিনে রেমিট্যান্স এলো ১৪০ কোটি ডলার icon জানুয়ারির মধ্যে আইএমএফের কাজ শেষের আশা অর্থমন্ত্রীর icon পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের অনুদান icon রাজধানীতে ডিএমপির কড়া নজরদারি icon দর বৃদ্ধির শীর্ষে আমান কটন icon লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স icon হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৪ icon প্রথম শ্রেণিতে লটারি, অন্য শ্রেণিতে পরীক্ষা icon সূচকের উত্থানে লেনদেন ৭৫৭ কোটি টাকা icon পরিচালকের ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট খোলার সুযোগ icon বন্ধ ট্যানারি চালুতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী icon আফতাব অটোর বোর্ড সভা ১৫ নভেম্বর icon নাভানা সিএনজির বোর্ড সভা ১৫ নভেম্বর icon ডমিনেজ স্টিলের বোর্ড সভা ১৪ নভেম্বর icon রাজধানীতে গ্রেফতার ৪৬৬ জন icon এমজেএলের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইস্টার্ন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আমান কটনের প্রথম প্রান্তিক প্রকাশ icon সমতা লেদারের প্রথম প্রান্তিক প্রকাশ icon স্কয়ার টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু ফেব্রিক্সের প্রথম প্রান্তিক প্রকাশ icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ফের বাড়ল তেলের দাম icon আজ ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার
down of head

পরিবহন ব্যয়ে বাড়ছে সবজির দাম

জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহনের খরচ বৃদ্ধি ও বৃষ্টির কারণ দেখিয়ে রাজধানীর খুচরা বাজারগুলোতে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। আসন্ন শীত মৌসুমে সবজির দাম কম থাকার কথা থাকলেও উল্টো বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য। বাজারে বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকার ঘরে; আর শিম ও বেগুনের দাম ক্রেতাদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা থেকে ১৮০ টাকায় এবং বেগুন প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া করলা ও ঢেঁড়সের প্রতি কেজি ৮০ টাকা। তবে সবজির মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে কেবল মুলা, যার প্রতি কেজি ৩০ টাকা।

আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, বেগুন (গোল) প্রতি কেজি ১০০ টাকায়, শিম প্রতি কেজি ১৬০ থেকে ১৮০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা এবং কাকরোল প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া অন্যান্য সবজির মধ্যে ঝিঙা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, মুলা প্রতি কেজি ৭০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী কামরুজ্জামান সোহেল। তিনি বলেন, “বাজারের সব ধরনের সবজির দাম বেশি বেশি। ১০০ টাকা ৮০ টাকার ঘরে প্রায় সব ধরনের সবজি। এত টাকা দিয়ে সবজি কিনে খাওয়া সাধারণ মানুষের জন্য আসলেই কঠিন। শীত মৌসুম আসতে চলেছে, এ সময় সবজির দাম কম হওয়ার কথা, উল্টো সবজির দাম বাড়তি। বিক্রেতাদের জিজ্ঞেস করলে তারা বলে পরিবহনের খরচ বাড়ার কারণে সবজির দাম বাড়তি যাচ্ছে। আগে যেখানে এক কেজি সবজি কিনতাম, এখন এক আইটেম সবজি কিনি আধা কেজি করে।”

সবজির দাম বিষয়ে রামপুরা বাজারের সবজি বিক্রেতা খাদিমুল ইসলাম বলেন, ‘বেগুন ১০০ টাকা কেজি, বাকি সবজিগুলো ৮০ টাকা ৬০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। সবজির দাম বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে পরিবহন খরচ বেড়ে যাওয়া। পরিবহন খরচ বৃদ্ধির বিষয়টি সবজির বাজারে প্রভাব ফেলেছে। এছাড়া সামনের শীতকালের মৌসুম আসছে, এ সময় নতুন করে সব সবজি বাজারে উঠবে। তার আগে এখন আগের সবজি শেষ হয়ে যাচ্ছে, তাই বাজারে তুলনামূলক সরবরাহ কম। সবকিছু মিলিয়ে সবজির দাম কিছুটা বাড়তি যাচ্ছে। তবে দুই-এক মাসের মধ্যে শীতকালীন মৌসুম শুরু হয়ে গেলে বাজারে প্রচুর পরিমাণে নতুন সবজি উঠবে, তখন আবার সবজির দাম কমে আসবে।’

সম্পর্কিত খবর