শিরোনাম
icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর
down of head

দুই মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে ক্রাউন সিমেন্ট

 

“অনারিং আওয়ার হিরো” কার্যক্রমের আওতায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য দুইজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে এম. আই. সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড (ক্রাউনসিমেন্ট)।

মহান বিজয় দিবসকে সামনে রেখে গতকাল বুধবার ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নেত্রকোনার জালাল আহমেদ ফকির এবং শেরপুরের মো. কটা শেখকে সম্মান সূচক ক্রেস্ট, এককালীন আর্থিক প্রণোদনা ও গিফট ভাউচার প্রদান করা হয় ।

মুক্তিযোদ্ধা জালাল আহমেদ ফকির ও মো. কটা শেখ দুজনই বাংলাদেশের স্বাধীনতা য্দ্ধু চলাকালীন সময় ১১নং সেক্টরের অধীনে সশস্ত্র যুদ্ধ করেন। অনুষ্ঠানে তাঁরা মুক্তি যুদ্ধ সময়ের কিছু স্মৃতি চারণ করেন।

ক্রাউন সিমেন্ট গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা উল্লেখ করে বলেন, যতদিন পর্যন্ত এদেশে একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত ক্রাউন সিমেন্ট গ্রুপ মুক্তিযোদ্ধাদের এই সম্মাননা প্রদান করে যাবে।

মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করে ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু বলেন, মুক্তি যুদ্ধের ইতিহাস সঠিক ভাবে সংরক্ষণ ও বাস্তবায়ন করতে না পারলে মুক্তি যুদ্ধের উদ্দেশ্য হারিয়ে যাবে। তিনি বলেন, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন তালুকদার, এফসিএ এবং প্রধান উপদেষ্টা মাসুদ খান, এফসিএ, এফসিএমএ।

সম্পর্কিত খবর