শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

গণপূর্তের সাবেক নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জন গ্রেফতার

 

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বালিশ ও আসবাবপত্র কেনাকাটায় দুর্নীতির অভিযোগে গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ ১৩ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই মধ্যে ১৩ জনকেই গ্রেফতারও করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃত অন্যরা হলেন, পাবনা গণপূর্ত উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল কবির, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোস্তফা কামাল, উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী আহমেদ সাজ্জাদ খান, এস্টিমেটর ও উপ-সহকারী প্রকৌশলী সুমন কুমার নন্দী, সহকারী প্রকৌশলী মো. তারেক, সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, মজিদ সন্স কন্সট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী আসিফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. আবু সাঈদ, সাজিন কন্সট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী মো. শাহাদাত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. রওশন আলী ও উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তাহাজ্জুদ হোসেন।

ইকবাল মাহমুদ বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির কারণে সরকারের ৩১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। অনুসন্ধান চলছে। সেটি শেষ হলে সঠিক টাকার পরিমাণ বলা যাবে।’

আসামিদের গ্রেফতারির বিষয়ে এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, তদন্ত কর্মকর্তারা আমাদের কাছে মামলার অনুমতি চেয়েছিলেন। আমরা মামলার অনুমোদন দিয়েছি। গ্রেফতার করা না করার বিষয়টি সম্পূর্ণ তাদের এখতিয়ারভুক্ত।

দুদক সূত্রে জানা গেছে, রূপপুর প্রকল্পের ৮৫০ বর্গফুটের ছয় ইউনিট বিশিষ্ট ২০তলা ভবনের (১ নং ভবন) সিভিল ওয়ার্ক ও ই/এম ওয়ার্কের ৭০ ধরনের উপকরণ সংগ্রহের জন্য সরকারের ৭ কোটি ৭৯ লাখ ৪২ হাজার ৪৩৮ টাকা ক্ষতি করা হয়েছে। এই মামলায় গ্রফতারকৃত ১৩ জনের মধ্যে ৯ জনকে আসামি করা হয়েছে।

ওই ভবনের ১২৫০ বর্গফুটের জন্য ৯০ ধরনের উপকরণ সংগ্রহ করতে ৮ কোটি ১২ লাখ ৭৯ হাজার ৯৫০ টাকা ক্ষতি করা হয়েছে। এই মামলায় ৭ জনকে আসামি করা হয়েছে। ৮৫০ বর্গফুটের দুই নং ভবনের জন্য ৭৫টি আইটেম সংগ্রহে সরকারি অর্থ নষ্ট করা হয়েছে, ৭ কোটি ৪৮ লাখ ১৬ হাজার ৬৮ টাকা। এই মামলায় আসামি করা হয়েছে ৯ জনকে। ৩- ৬.৩ নম্বর ভবন নির্মাণের জন্য ৬৩টি আইটেম সংগ্রহের জন্য সরকারি ক্ষতির হিসাব পাওয়া গেছে ৭ কোটি ৮৪ লাখ ৮ হাজার ৭১৬ টাকা। এই মামলায় আসামি করা হয়েছে ৮ জনকে।

রূপপুর প্রকল্পের কর্মকর্তাদের জন্য ৯৬৬টি ফ্ল্যাটের বালিশ, তোষকসহ বিভিন্ন সরঞ্জামাদি ক্রয়ে ব্যাপক দুর্নীতির চিত্র উঠে আসে গণমাধ্যমে। খবরে বলা হয়, ভবনের জন্য কেনা প্রতিটি বালিশের দাম ধরা হয়েছে ৫ হাজার ৯৫৭ টাকা এবং বালিশ ফ্ল্যাটে তোলার জন্য ধরা হয় ৭৬০ টাকা। এছাড়াও বৈদ্যুতিক চুলা ৭ হাজার ৭৪৭ টাকায় কিনে নীচতলা হতে উপরে তোলার জন্য ৬ হাজার ৬৫০ টাকা ব্যয় হয়।

ঘটনা জানাজানি হলে আবাসন ও গণপূর্ত মন্ত্রণালয় দু’টি তদন্ত কমিটি গঠন করে। ইতিমধ্যেই তদন্ত কমিটি অনিয়মের অভিযোগে ওই আবাসন প্রকল্পের গণপূর্তের পাবনার প্রকৌশলী মাসুদুল আলমসহ ৩৪ জনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। ২২ মে প্রকৌশলী মাসুদুলকে সাময়িক বরখাস্ত করা হয়। সর্বশেষ তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গণপূর্ত মন্ত্রণালয় ১৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও ১৪ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত খবর