ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নতুন ভেন্যু বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি)-পূর্বাচলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়ার স্টল নম্বর ৩৬ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা স্টলের উদ্বোধন করেন। ব্যাংকের এসইভিপি মো. মাহবুব আলম, ভিপি নজরুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল মান্নান এবং এভিপি মো. সুলতান উদ্দীনসহ ব্যাংকের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো এবারো আধুনিক ব্যাংকিং সেবাসহ বাণিজ্য মেলায় আগত ক্রেতা-দর্শনাথী, গ্রাহক ও ব্যবসায়ীদের তথ্যসেবা প্রদান করছে এ স্টল।

 

সম্পর্কিত খবর