শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের সব পরীক্ষা স্থগিত

সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত পরিচালক তাইজুল হক শুক্রবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তাইজুল হক বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শনিবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। স্থগিত হওয়া এসব পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

একই কারণে সারা দেশে শনিবার অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্থগিত হওয়া জেএসসি পরীক্ষাটি ১২ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

 

 

সম্পর্কিত খবর