শিরোনাম
icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস icon স্বর্ণের দাম আরও কমল icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন
down of head

কানাডা-দুবাইতে ঢুকতে ব্যর্থ মুরাদ দেশে ফিরতে পারেন আজ

কানাডার পর দুবাইয়ে ঢুকতে চেয়েও ব্যর্থ হয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান আজ (রোববার) বিকেলেই দেশে ফিরছেন। বর্তমানে তিনি দুবাই বিমানবন্দরেই আছেন।

কানাডায় ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়ার পর মুরাদ হাসান দুবাইয়ের ভিসা পাওয়া চেষ্টায় ছিলেন। তবে জানা যাচ্ছে, দুবাইয়ের ভিসা পাওয়ার সম্ভাবনা আর নেই তার। তাই রোববার (১২ ডিসেম্বর) বিকেলে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সূত্র জানায়, বনানীর ডানা এভিয়েশন লিমিটেডের মাধ্যমে এমিরেটস এয়ারলাইন্সে দেশে ফেরার টিকিট চূড়ান্ত করেছেন ডা. মুরাদ হাসান। এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটটি বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ফ্লাইটের ফার্স্টক্লাস ক্যাটাগরির টিকেট কেটেছেন মুরাদ হাসান।

এদিকে, ঢাকায় প্রবেশের কথা জানতে পেরে বিমানবন্দর সড়কে বিক্ষোভ করেছেন কয়েকজন। বিমানবন্দর এলাকার মূল ফটকের বাইরের সড়কে ৩০-৪০ জন ব্যক্তি নিজেদের আওয়ামী লীগের কর্মী দাবি করে মুরাদকে রুখে দেওয়ার ঘোষণা দেন।

রোববার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবেন মুরাদ হাসান- এমন খবর আসে। তবে বিমানটি ঢাকায় অবতরণ করলেও তিনি এই ফ্লাইটে আসেননি।

এর আগে কানাডায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন ডা. মুরাদ। এরপর সেখান থেকে দুবাইগামী একটি ফ্লাইটে তাকে তুলে দেওয়া হয়। পরবর্তীতে দুবাইয়ে ঢুকতে না পেরে দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া যায়। তার দেশে ফেরার খবরে রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা ভিড় করেন। তবে তিনি ওই নির্ধারিত ফ্লাইটে আসেননি।

শুক্রবার (১০ ডিসেম্বর) ডা. মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। ওইদিন দুপুর দেড়টায় টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে জানানো হয়, তার সেদেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তারপর মুরাদ হাসানকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়।

সম্পর্কিত খবর