এফএসআইবিএলের ২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

সম্প্রতি মানিকগঞ্জ জেলার হরিরামপুরের ঝিটকা বাজার ও কক্সবাজার জেলার টেকনাফের শামলাপুর বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) দুটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসব এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের এএমডি আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, ডিএমডি মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

সম্পর্কিত খবর