দরপতনের শীর্ষে জিবিবি পাওয়ার
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জিবিবি পাওয়ার লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএসইতে জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৪ পয়সা বা ৯ দশমিক ৩৩ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ৭৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সাউথইস্ট ব্যাংক পিএলসির ইউনিট দর ৪ দশমিক ৩১ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রিমিয়ার লিজিংয়ের ৪.১৭ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্সের ৪.১৩ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৩.৭০ শতাংশ, নর্দান জুট মেনুফ্যাক্চারিংয়ের ৩.৫৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৩.৩০ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৩.১৪ শতাংশ এবং রিজেন্ট টেক্সটাইলের ২.৯০ শতাংশ দর কমেছে।



