শিরোনাম
icon রমজানে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা icon ১০ দিনে রেমিট্যান্স এলো ১৪০ কোটি ডলার icon জানুয়ারির মধ্যে আইএমএফের কাজ শেষের আশা অর্থমন্ত্রীর icon পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের অনুদান icon রাজধানীতে ডিএমপির কড়া নজরদারি icon দর বৃদ্ধির শীর্ষে আমান কটন icon লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স icon হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৪ icon প্রথম শ্রেণিতে লটারি, অন্য শ্রেণিতে পরীক্ষা icon সূচকের উত্থানে লেনদেন ৭৫৭ কোটি টাকা icon পরিচালকের ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট খোলার সুযোগ icon বন্ধ ট্যানারি চালুতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী icon আফতাব অটোর বোর্ড সভা ১৫ নভেম্বর icon নাভানা সিএনজির বোর্ড সভা ১৫ নভেম্বর icon ডমিনেজ স্টিলের বোর্ড সভা ১৪ নভেম্বর icon রাজধানীতে গ্রেফতার ৪৬৬ জন icon এমজেএলের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইস্টার্ন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আমান কটনের প্রথম প্রান্তিক প্রকাশ icon সমতা লেদারের প্রথম প্রান্তিক প্রকাশ icon স্কয়ার টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু ফেব্রিক্সের প্রথম প্রান্তিক প্রকাশ icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ফের বাড়ল তেলের দাম icon আজ ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার
down of head

এনআরবি ইসলামিক লাইফে যোগদান করলেন যুবায়ের সিকদার

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান হিসেবে ‘‘এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি)” পদে যোগদান করেছেন যুবায়ের সিকদার। আজ বুধবার(১ ডিসেম্বর) কোম্পানীর প্রধান কার্যালয়ে যোগদান করেছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।

এর আগে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর উন্নয়ন প্রশাসন বিভাগে দায়িত্ব পালন করেছেন যুবায়ের সিকদার। কর্মজীবনে লাইফ বীমা খাতে তার দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে। পেশাগত জীবনে তিনি ২০০১ সালে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে উন্নয়ন প্রশাসন বিভাগে জুনিয়র অফিসার পদে কাজ যোগদান করেন। এরপরে তিনি সানলাইফ, গোল্ডেন লাইফ ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে ব্রাঞ্চ কন্ট্রোল, এমডি’স সেক্রেটারীয়েট, কাস্টমার সার্ভিস, ট্রেনিং ও উন্নয়ন প্রশাসন বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। জীবন বীমা পেশায় তার রয়েছে প্রগাঢ় জ্ঞান ও প্রশাসনিক দক্ষতা। বীমা প্রতিষ্ঠান ছাড়াও সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি প্রচুর প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বীমা ও আর্থিক খাত বিষয়ক অনেক সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।

যুবায়ের সিকদার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ‘‘ইসলামিক স্টাডিজ’’ এর উপর মাস্টার্স/স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমীতে বীমা বিষয়ে ‘‘ডিপ্লোমা’’ কোর্সে অধ্যায়নরত। সাগরকণ্যা কুয়াকাটাখ্যাত পটুয়াখালী জেলার অর্ন্তগত বাউফল উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন যুবাযের সিকদার। তার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা। বহুমুখী প্রতিভার অধিকারী এই বীমা পেশাজীবি একজন কবি ও জনপ্রিয় আবৃত্তিশিল্পী। ব্যক্তিগত জীবনে তিনি দুই কণ্যা সন্তানের গর্বিত পিতা।

সম্পর্কিত খবর