ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

 

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি ২০২১ হিসাব বছরের নয় মাসের (জানুয়ারি -সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

গত ৯ মাসে (জানুয়ারি -সেপ্টেম্বর) কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৭ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৩০ পয়সা।

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৩৬ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪০ টাকা ৫৯ পয়সা।

সম্পর্কিত খবর