শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

লেনদেন কমলেও ঊর্ধ্বমুখী ডিএসই সূচক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সূচক বাড়লেও আগের কার্যদিবসের তুলনায় কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১১ পয়েন্টে। এছাড়া শরিয়াহভিত্তিক সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ‘ডিএস-৩০’ ১ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭০ পয়েন্টে অবস্থান করছে।

দিনভর লেনদেনে ডিএসইতে মোট ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৭২৬ কোটি ৮ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৫০ কোটি টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। বিপরীতে ১৩৮টি প্রতিষ্ঠানের দর কমেছে। এছাড়া ৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল।

বাজার বিশ্লেষকদের মতে, সূচকের ইতিবাচক অবস্থান বিনিয়োগকারীদের আস্থার ইঙ্গিত দিলেও লেনদেনের পরিমাণ কমে যাওয়ায় বাজারে এখনো কিছুটা সতর্ক অবস্থান বিরাজ করছে।

সম্পর্কিত খবর