বোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫জন
চরফ্যাশন প্রতিনিধি:
চরফ্যাশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে ঢাকায় পাঠানো হয়েছে দুইজনকে।
ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন ঘাট এলাকায় একটি বোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দগ্ধরা হলেন— ইসমাইল মাঝি, রাব্বি, সোহাগ, শামীম ও নজরুল। এরা সবাই জেলে। তারা চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ মাইনুদ্দিন ঘাট এলাকায় বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে চলাচলের সময় রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নৌকায় থাকা গ্যাস সিলিন্ডারে দুপুরের খাবার রান্না করা হচ্ছিল। এ সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।
পার্শ্ববর্তী জেলেরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে গুরুতর আহত দুইজনকে ঢাকার National Institute of Burn and Plastic Surgery হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

চরফ্যাশন উপজেলার শশীভুষন থানা-পুলিশের ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের মধ্যে ২জনের অবস্থা খুবই খারাপ। এখন দগ্ধদের চরফ্যাশন সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।
চরফ্যাশন উপজেলার কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বসাক বলেন, দগ্ধদের শরীরে প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। দুই জনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মনে হয় ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নেওয়া হতে পারে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।


