শিরোনাম
icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর
down of head

ইভ্যালির ব্র্যান্ডিং দেখবে এশিয়াটিক

দেশের বহুল জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি’র ব্র্যান্ডিং নিয়ে কাজ করবে শীর্ষ বিজ্ঞাপনি সংস্থা এশিয়াটিক মাইন্ডশেয়ার।

শুক্রবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ইভ্যালি এবং এশিয়াটিকের মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়েছে। ইভ্যালির পক্ষে চেয়ারম্যান শামীমা নাসরিন এবং এশিয়াটিক মাইন্ডশেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইরেশ যাকের চুক্তিতে সই করেছেন।

চুক্তি সই অনুষ্ঠানে ইভ্যালির এমডি এবং প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আরিফ আর হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে এশিয়াটিক মাইন্ডশেয়ার বিশ্বমানের দক্ষতা নিয়ে এদেশের শীর্ষ ব্র্যান্ডগুলোর অগ্রযাত্রার সঙ্গী হয়ে আছে। সেই এশিয়াটিকের সঙ্গী হতে পেরে ইভ্যালি আনন্দিত।

ইভ্যালি বিশ্বাস করে, এশিয়াটিকের হাত ধরে ইভ্যালি শুধু দেশেই না বরং দেশের বাইরেও নিজেদের ব্র্যান্ড ইমেজ তৈরির মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি করবে।

প্রসঙ্গত, ২০০১ সালের জুনে এশিয়াটিক মাইন্ডশেয়ার যৌথ উদ্যোগ হিসেবে মাইন্ডশেয়ার ওয়ার্ল্ড এবং এশিয়াটিক এমসিএল এর হাত ধরে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে সময়ের সঙ্গে সঙ্গে দেশের একের পর এক ব্র্যান্ডকে কমিউনিকেশন এবং মিডিয়া সংক্রান্ত সেবা প্রদানের মাধ্যমে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত মার্কেটিং এজেন্সি হিসেবে নিজের শক্ত অবস্থান নিশ্চিত করেছে এশিয়াটিক।

অন্যদিকে, ২০১৮ সালের ডিসেম্বরে দেশিয় অনলাইন মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরুর পর দ্রুতই দেশের সাধারণ গ্রাহক ও ভোক্তা শ্রেণির স্বপ্নপূরণের আরেক নাম হয়ে ওঠে ইভ্যালি।

সম্পর্কিত খবর