শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ইতালিতে শিশু নির্যাতনের দায়ে বাংলাদেশি ইমাম বহিষ্কার

 

ইতালির উত্তরাঞ্চল পাদোভা থেকে জুনায়েদ আহমেদ (১৯) নামে এক বাংলাদেশি ইমামকে শিশু নির্যাতনের দায়ে বহিষ্কার করা হয়েছে। জঙ্গি আতঙ্কের সন্দেহে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে দেশটির একটি আদালত তাকে বহিষ্কারের আদেশ দেন। এর ফলে তিনি ইতালিতে থাকার বৈধতা হারিয়েছেন।

সোমবার স্থানীয় সংবাদ মাধ্যম এবং ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, গত অক্টোবরে পাদোভা বাংলাদেশ কালচারাল সেন্টার মসজিদে কোরআন শিক্ষা দেয়ার সময় পাঁচ থেকে দশ বছরের শিশুদের মারধর ও অপমান করার অভিযোগে ইতালি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে দীর্ঘ কয়েক মাস মামলা চলার পর চলতি সপ্তাহে আদালত তাকে বহিষ্কারের আদেশ দেন।

দেশটির আদালত থেকে এ আদেশ আসার পর ইতালিতে থাকার বৈধতা হারান জুনায়েদ। ফলে তাকে দেশে পাঠাতে বাধ্য হচ্ছেন স্থানীয় প্রশাসন।

এ বিষয়ে রোম দূতাবাসের কাউন্সিলর এরফানুল হক জানান, যদি তার বৈধ পাসপোর্ট থাকে তাহলে পুলিশ দূতাবাসকে অবগত না করার সম্ভাবনা রয়েছে। আর পাসপোর্ট না থাকলে দেশে পাঠাতে অবশ্যই দূতাবাস থেকে টিটি নিতে হবে।

সম্পর্কিত খবর