আলিফ গ্রুপের দুই কোম্পানির মুনাফা বেড়েছে

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ গ্রুপের দুই কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের। কোম্পানি দুটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আলিফ ইন্ডাস্ট্রিজ: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বস্ত্র খাতের কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৭৪ হাজার টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ১ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৭ লাখ ৮৫ হাজার টাকা বা ১২ দশমিক ২৪ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ৩৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪ পয়সা।

আলিফ ম্যানুফ্যাকচারিং: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বস্ত্র খাতের কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে প্রায় ৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৩ কোটি ৩৫ লাখ টাকার বেশি। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৪৭ লাখ টাকার বেশি বা ১৪ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৩ পয়সা।

 

সম্পর্কিত খবর