শিরোনাম
icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত icon ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি icon ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নারীরাও অপরিহার্য: শামা ওবায়েদ icon হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ icon প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫ icon ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী icon সবজির বাজারে স্বস্তি, চড়া মাছ-মাংস icon ডিএসইর বাজার মূলধনে বড় পতন icon ব্যাডটাচের অভিযোগে আলোচনায় প্রভা icon ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের icon জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬
down of head

অধিকাংশ বহুজাতিক কোম্পানির শেয়ারে ইতিবাচক রিটার্ন

চলতি সপ্তাহের চার কার্যদিবসে পুঁজিবাজারে তালিকাভুক্ত অধিকাংশ বহুজাতিক কোম্পানির শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। বাজারের সার্বিক নিম্নমুখিতার মধ্যে তালিকাভুক্ত ১২টি বহুজাতিক কোম্পানি শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। এর বিপরীতে নেতিবাচক রিটার্ন এসেছে চার কোম্পানির শেয়ারে।

ডিএসইতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে চলতি সপ্তাহের চার কার্যদিবসে সবচেয়ে বেশি রিটার্ন এসেছে রেকিট বেনকিজার বাংলাদেশের ১৫ দশমিক ৮ শতাংশ। সপ্তাহজুড়ে গড়ে দৈনিক কোম্পানিটির ৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ দশমিক ৮ শতাংশ রিটার্নের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার। এ সময়ে দৈনিক কোম্পানিটির গড়ে ২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লিন্ডে বাংলাদেশের শেয়ারে রিটার্ন এসেছে ১০ দশমিক ৭ শতাংশ। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে প্রতিদিন শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৪৬ লাখ টাকার।

রিটার্ন টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে বাটা সু। কোম্পানিটির শেয়ারে ৪ দশমিক ৩ শতাংশ রিটার্ন এসেছে। সপ্তাহজুড়ে গড়ে দৈনিক কোম্পানিটির ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বার্জার পেইন্টসের শেয়ারে এ সপ্তাহের চার কার্যদিবসে ২ দশমিক ১ শতাংশ রিটার্ন এসেছে। এ সময়ে গড়ে প্রতিদিন কোম্পানিটির ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিএটিবিসি শেয়ারে ১ দশমিক ১ শতাংশ রিটার্ন এসেছে। গড়ে দৈনিক কোম্পানিটির ১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এ সময়। সিঙ্গার বাংলাদেশের শেয়ারে দশমিক ৫ শতাংশ ও ম্যারিকো বাংলাদেশের শেয়ারে দশমিক ২ শতাংশ রিটার্ন এসেছে। আর এ সময়ে গড়ে প্রতিদিন সিঙ্গারের ৮৭ লাখ ও ম্যারিকোর ১ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

 

এদিকে চলতি সপ্তাহের চার কার্যদিবসে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের শেয়ারে ২ দশমিক ৭ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। এ সময়ে গড়ে দৈনিক ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির। আরএসকে সিরামিকসের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে ১ দশমিক ৮ শতাংশ। এ সময়ে গড়ে প্রতিদিন ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির। গ্রামীণফোনের শেয়ারে এ সপ্তাহের চার কার্যদিবসে ১ দশমিক ১ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। এ সময়ে গড়ে দৈনিক ৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির। লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ারে চলতি সপ্তাহে দশমিক ৫ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। এ সময়ে গড়ে প্রতিদিন কোম্পানিটির ৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

সম্পর্কিত খবর