আইসিএবি সার্টিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক

আইসিএবি সার্টিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ২০২০ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য ব্যাংকের এমডি ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের হাতে এ পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও আইসিএবির সভাপতি মাহমুদুল হাসান খসরু, ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও জিএম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

 

 

সম্পর্কিত খবর