শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

পরিচালকের অনৈতিক ইচ্ছায় সাড়া না দেওয়ায় বিপদে নায়িকা

 

সোহিনী সরকার ২০১৩ সালে ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে কলকাতার বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। তবে আলোচিত হন একই বছরের ‘ফড়িং’ সিনেমার সুবাদে। এর আগে ছোট পর্দায় বিভিন্ন সিরিয়ালে কাজ করেছেন।

অভিনয়ে সোহিনীর ক্যারিয়ার প্রায় দেড় দশকের। এই লম্বা সময়ে ইন্ডাস্ট্রির অনেক রূপ দেখেছেন। ক্যারিয়ারের প্রথম দিকে তিনি কাস্টিং কাউচেরও শিকার হয়েছিলেন। পরিচালকের অনৈতিক লালসার শিকার হতে হতে বেঁচে গিয়েছিলেন। সম্প্রতি জানালেন সেই অভিজ্ঞতার কথা।

কলকাতার একটি গণমাধ্যমের লাইভে এসে এক দর্শকের প্রশ্নের জবাবে সোহিনী সেই তিক্ত অভিজ্ঞতার গল্প শোনান। তিনি বলেন, ‘একজন নারী হওয়ার সুবাদে ছোটবেলা থেকেই এ বিষয়টার মুখোমুখি হতে হয়। সেটা কেবল এই পেশায় নয়। স্কুলে যাওয়ার সময় অটোতে বসে, বাসে উঠে, ট্রেনে, এ রকম বহু জায়গায় বহু অভিজ্ঞতা সবারই কিছু না কিছু হয়েছে।’

মিডিয়া সম্পর্কে নেতিবাচক ধারণা নিয়েই কাজ শুরু করেছিলেন তিনি। বললেন, ‘মিডিয়া নিয়ে সবার যেমন ধারণা, আমারও তেমনটাই ছিল। তাই কাজ করতে এসে নিজেকে সব সময় গুটিয়ে রাখতাম। সব সময় নিজেকে বাঁচিয়ে রাখারই চেষ্টা করেছি। কেউ ইয়ার্কি মারার সূত্র ধরে বাজে ইঙ্গিত করতেন। যখন আমি টিভি সিরিয়াল করেছি, তখন ভালো মানুষ যেমন পেয়েছি, তেমনি এ রকম বাজে মানুষও দেখেছি। যারা অকারণে একটু স্পর্শ করতে চায়।’

না থেমে সোহিনী বলতে থাকলেন, ‘এতে যদি সাড়া না দিই, তাহলে শুটিং ফ্লোরে এমনভাবে চিৎকার-চেঁচামেচি করে, বকাঝকা করে, সব গুলিয়ে দেয়। এটা আমি প্রথম দিকে বুঝতে পারিনি। কেন আমার সঙ্গে এমনটা করছে। তখন আমি ছোট, ক্লাস ইলেভেন বা টুয়েলভে পড়ি। কাজটা আমি মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি। কিন্তু সে আমাকে এত বেশি বকছে, আর আমি বুঝতেও পারছি না, আসলে কেন বকছে।’

এই বকাঝকা ছিল মূলত সোহিনীকে বাগে আনার ফাঁদ। তিনি বলেন, ‘বকাঝকার পর আবার যখন মেকআপরুমে যাচ্ছি, সে আমার সঙ্গে খুব আন্তরিক হওয়ার চেষ্টা করছে। যাতে তার জালে খুব সহজেই ধরা দিই।’

সোহিনী জানান, ২০০৫-০৬ সালের দিকে এমনটা হয়েছিল তার সঙ্গে। কিন্তু তখন সোশ্যাল মিডিয়া এত অ্যাকটিভ ছিল না বিধায় সেভাবে বলতে পারেননি। অবশ্য পরবর্তী সময়ে তিনি যখন প্রতিষ্ঠা পেয়ে যান, তখন আর ওই ধরনের মানুষকে দেখেননি বলে জানান। তার মতে, ওইসব লোকের মধ্যে কাজের যোগ্যতা ছিল না। তাই হারিয়ে গেছে।

সম্পর্কিত খবর