শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

বিমানের ঢাকা সিঙ্গাপুর ফ্লাইট শুরু

 

বিমান আজ থেকে সিঙ্গাপুরে যাত্রী পরিবহণ শুরু করবে। ১২ নভেম্বর পর্যন্ত সপ্তাহে শুধু বৃহস্পতিবার এবং ১৩ নভেম্বর থেকে শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশে বিমান ছেড়ে যাবে। সিঙ্গাপুর থেকে তাদের স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। বিমানের এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাত্রী পরিবহণ বন্ধ হয়ে যায় এ বছরের ৪ মে। তবে সিঙ্গাপুর থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারতেন। এবার সিঙ্গাপুর প্রবেশের ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই ওই দেশের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিপত্র গ্রহণ করতে হবে। এছাড়া গ্রহণ করতে হবে অনুমোদিত কোভিড-১৯ এর টিকার পূর্ণ ডোজ। ফাইজার, মডার্না, অস্ট্রাজেনেকা, সেরামের কোভিশিল্ড, সিনোফার্ম ও সিনোভ্যাক টিকার যে কোনো একটির ২ ডোজ এবং জনসনের টিকার ক্ষেত্রে ১ ডোজ নেওয়ার কমপক্ষে ১৪ দিন পর থেকে সিঙ্গাপুরে যাওয়া যাবে।

দুই বছরের বেশি বয়সি যাত্রীদের ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ থাকতে হবে। দেশটিতে পৌঁছে ১০ দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিনের তৃতীয় ও সপ্তম দিনে নিজ খরচে অ্যান্টিজেন র‌্যাপিড টেস্ট এবং ১০ম দিনে কোভিড-১৯ পিসিআর পরীক্ষা করাতে হবে। সংক্ষিপ্ত সময়ের জন্য ভ্রমণে গেলে যাত্রীদের করোনা পরীক্ষা করাতে হবে চাঙ্গি বিমানবন্দরে। এজন্য আগেই অনলাইনে রেজিস্ট্রেশন করে ফি দিতে হবে। সিঙ্গাপুর যাওয়ার আগে মোবাইল ফোনে ডাউনলোড করতে হবে ‘Trace Together’ অ্যাপ।

সিঙ্গাপুর বিমানবন্দরে যাত্রীদের অভ্যর্থনা জানানোর জন্য বাইরের কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। ওই দেশ থেকে বাংলাদেশে আসতে হলে ১২ বছরের বেশি বয়সি যাত্রীদের ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। করোনার টিকা নেওয়া না থাকলে বাসায় পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। বিমানবন্দরে পৌঁছানোর পর করোনার লক্ষণ দেখা গেলে যাত্রীকে সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে।

এছাড়া ঢাকা থেকে সিঙ্গাপুর রুটে শিডিউল ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনসও। সপ্তাহে রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এ রুটে ফ্লাইট চলবে। রবিবার, সোমবার ও শুক্রবারের ফ্লাইটগুলো ঢাকা থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে। পর দিন ভোরে স্থানীয় সময় ৪টা ৫০ মিনিটে সিঙ্গাপুর পৌঁছাবে ফ্লাইটটি। এছাড়া মঙ্গলবার ও বৃহস্পতিবারের ফ্লাইটটি বাংলাদেশ সময় দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা ছাড়বে এবং বিকাল ৫টা ২৫ মিনিটে সিঙ্গাপুর পৌঁছাবে।

সম্পর্কিত খবর