ডার্ক ওয়েবে লেনদেন গ্রেপ্তার ১৫০
ইউরোপোল জানিয়েছে, বিশ্বব্যাপী পুলিশ ডার্ক ওয়েবে অবৈধ মালপত্র বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে ১৫০ জনকে গ্রেপ্তার করেছে। ‘অপারেশন ডার্কহান্টার’ নামের ওই অভিযানে কয়েক মিলিয়ন ইউরো, বিটকয়েন, মাদক ও অস্ত্র জব্দ করা হয়েছে।
হেগভিত্তিক ইউরোপোল আরো জানিয়েছে, অস্ট্রেলিয়া, বুলগেরিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পৃথক কিন্তু পরিপূরক অভিযান হলো এই অপারেশন ডার্কহান্টার। শুধু যুক্তরাষ্ট্রেই গ্রেপ্তার হয়েছে ৬৫ জন। এ ছাড়া জার্মানিতে ৪৭, যুক্তরাজ্যে ২৪ এবং ইতালি ও নেদারল্যান্ডসে চারজন করে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডার্কওয়েব হলো গোপন কিছু ইন্টারনেট সাইটের সমষ্টি, যেখানে বিশেষ ধরনের ব্রাউজার ছাড়া প্রবেশ করা যায় না। ডার্কওয়েবে সার্চ ইঞ্জিন প্রবেশ করতে পারে না।
সূত্র : রয়টার্স।


