শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

কারাগার থেকে বের হয়েই মাকে কুপিয়ে হত্যা

 

চাঁদপুরের ফরিদগঞ্জে মা মনোয়ারা বেগমকে (৬৫) কুপিয়ে হত্যা করেছেন ছেলে মমিন দেওয়ান (৪২)।

বুধবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম বড়ালী দেওয়ান বাড়িতে গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মমিন মানসিক প্রতিবন্ধী। এ ঘটনায় ছেলে মমিনকে আটক করেছে পুলিশ। নিহত মনোয়ারা ওই বাড়ির মৃত আবদুল হাশেমের স্ত্রী।

পুলিশ জানায়, মানসিক রোগী মমিন এর আগে একটি হত্যা মামলায় জেলেহাজতে ছিলেন। তিন মাস আগে তিনি জামিন পান। তারপর থেকে তার মা ও ভাগনিকে মারধর করাসহ মেরে ফেলার হুমকি দিতে থাকেন।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে মমিন হঠাৎ উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে তিনি তার মাকে হত্যা করেন এবং বাড়ি থেকে পালিয়ে যান। পরে তাকে আটক করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন ফরিদগঞ্জ থানার ওসি। পোস্ট করার কিছুক্ষণ পরই পৌর এলাকার ভাটেরগাঁও গ্রামে তাকে দেখতে পেয়ে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর