শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শাহরুখপুত্রকে ফাঁসানো হয়েছে

বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্রকে আরিয়ানকে মাদককাণ্ডে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন এনসিপি নেতা তথা ভারতে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক।

তিনি অভিযোগের আঙুল তুলেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। সর্বভারতীয় এক সাংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এটাও বলেছেন যে ওয়াংখেড়ে তার চাকরি খোয়াবেন।

নবাব মালিক বলেছেন, আন্তর্জাতিক মাদকচক্র ধরাই এনসিবির কাজ। আর ছোটখাটো বিষয়গুলো দেখা পুলিশের কাজ। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে এনসিবি এ ধরনের কাজ করে না।

খেলা শুরু হয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তী মামলাকে ঘিরে, এমন মন্তব্য করে তিনি বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ছিল। হাই কোর্টও রিয়াকে বেকসুর খালাস দিয়েছে। তারপরই হঠাৎ করে দেখা গেল বলিউডের বেশ কয়েকজনকে এ বিষয়ে ডাকা হল। সেই তালিকায় ছিলেন ২৫ জন। কিন্তু কেন তাদের ডাকা হল তার কোনো চার্জশিটও ছিল না। তিনি বলেন, এনসিবি এ ধরনের কাজ করে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করছে।

ওয়াংখেড়ের বিরুদ্ধে তথ্য-প্রমাণও হাতে আছে দাবি করে মালিক বলেন, ওয়াংখেড়ের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত করা হবে। তখনই ঘুষচক্রের বিষয়টি প্রকাশ্যে আসবে। ওয়াংখেড়ের বিরুদ্ধে ২৫ কোটি ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে।

 

 

সম্পর্কিত খবর