শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ডিসেম্বরের বিয়ে নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

যেদিন রিয়েলিটি শো কফি উইথ করণ-এর এক পর্বে ক্যাটরিনা কাইফ বলেছিলেন, অনস্ক্রিনে ভিকি কুশলের সঙ্গে তাঁর জুটি বেশ মানাবে, সেদিন থেকেই গুঞ্জন চলছে দুজনের প্রেমপর্ব নিয়ে। কিন্তু এ সম্পর্ক রহস্যময় থেকে গেছে।

বিশেষ প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, গেল ১৮ আগস্ট গোপনে ভিকির সঙ্গে রোকা অনুষ্ঠান সেরেছেন ক্যাটরিনা। এবার ভারতের অন্যতম এ শীর্ষ সংবাদমাধ্যম জানাল, সম্পর্কের পরবর্তী ধাপে যাচ্ছেন ভিকি-ক্যাটরিনা। শিগগিরই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন!

ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরে প্রকাশ, বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এ যুগল। তাঁদের বিয়ের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী। তাঁরা এখন কাপড় নির্বাচন করছেন। ক্যাটরিনার পছন্দ সিল্কের কাপড়, যা দিয়ে লেহেঙ্গা বানানো হবে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিয়ে হবে।

এ খবর প্রকাশের পরেই অন্তর্জালজুড়ে ভিকি-ক্যাটের ডিসেম্বরের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। ভক্তরা রাজকীয় বিয়ের আয়োজন দেখার জন্য উন্মুখ।

তবে আজ বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফ বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে, ক্যাটরিনা কাইফের ডিসেম্বরের বিয়ের খবরটি সত্য নয়। পোর্টালটিকে ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, ওই খবর মিথ্যা এবং তিনি বিয়ে করছেন না। তাহলে গুঞ্জনের কী হেতু, এমন প্রশ্নে ক্যাটরিনা বলেছেন, ১৫ বছর ধরে তিনি এ প্রশ্ন শুনছেন।

ভারতের দুই শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের দুরকম বিশেষ প্রতিবেদনের পর ভিকক্যাটের ভক্তরা একটু দমে গেলেও হাল ছাড়ছেন না। তাঁরা একটি রাজকীয় আয়োজন দেখার জন্য মুখিয়ে। কবে বিয়ে করবেন ভিকক্যাট, তা সময়ই বলে দেবে।

সম্পর্কিত খবর