শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

সাধারণ বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা ইউনিক হোটেলের

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ। গতকাল অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পর্ষদ সভা থেকে এ ঘোষণা দেয়া হয়। সভায় সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

তথ্যমতে, প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ২৯ কোটি ৪৪ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে রয়েছে ১৫ কোটি ৯৬ লাখ ৩১ হাজার ৫২৮টি শেয়ার। ফলে ঘোষিত লভ্যাংশ অনুযায়ী, উদ্যোক্তা-পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডাররা মোট ১৫৯ কোটি ৬৩ লাখ ১৫ হাজার ২৮০ টাকা পাবেন।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩৩ পয়সা, আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ৮৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৮ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৮২ টাকা ৭ পয়সা (পুনর্মূল্যায়িত)।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৫ পয়সা, যা এর আগের হিসাব বছরে ছিল ২ টাকা ৩ পয়সা।

 

 

সম্পর্কিত খবর