শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পেনিনসুলা চিটাগং

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ পয়সা। সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন অনুমোদন দেয়া হয়।

এদিকে ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ২৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৩০ টাকা ৮৭ পয়সা। সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৩ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৫ নভেম্বর।

২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে পেনিনসুলা চিটাগং। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ পয়সা। ৩০ জুন এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৮৭ পয়সা।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল পেনিনসুলা চিটাগং। সে হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৮৭ পয়সা, আগের বছর যা ছিল ৫৬ পয়সা (রিস্টেটেড)। ২০১৮ হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এছাড়া ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্যও ৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

 

 

সম্পর্কিত খবর