শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

আ. লীগের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই

এই দেশে সরকার পরিবর্তন এখন জনগণের দাবি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রেখেছে। আমাদের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা। ৫ শতাধিক মানুষকে তারা গুম করেছে। সহস্রাধিক মানুষকে তারা হত্যা করেছে। আজকেও তারা পঞ্চাশের বেশি নেতা-কর্মীকে তারা গ্রেপ্তার করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে গ্রেপ্তারকৃত সব নেতা-কর্মীকে মুক্তি এবং সব মামলা প্রত্যাহারের জন্য আমরা দাবি জানাচ্ছি। যে ক্ষতি হয়েছে, আমরা ক্ষতিপূরণ চাই। যাদের হত্যা করা হয়েছে, আমরা তাদের ক্ষতিপূরণ চাই। ন্যায় বিচার, ইনসাফ আমরা চাই।

তিনি বলেন, এই দেশে সরকার পরিবর্তন এখন জনগণের দাবি। আওয়ামী লীগের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তারা কোনো সমস্যাই সমাধান করতে পারেনি। তারা আজ সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে। মানুষের অধিকার ব্যাহত করে। বিভিন্নভাবে জনমানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নতুন, গ্রহণযোগ্য নির্বাচন দেন। যেন সবাই ভোট দিতে পারে। তাদের পছন্দের প্রতিনিধিদের নির্বাচিত করতে পারে।

সম্পর্কিত খবর