শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

মহাকাশবর্জ্য নিয়ে গবেষণায় চীনের স্যাটেলাইট

মহাকাশের বর্জ্য থেকেও নতুন প্রযুক্তির সন্ধান মিলতে পারে কি না, সেই প্রশ্নের উত্তর খুঁজতে এবার মহাশূন্যে স্যাটেলাইট পাঠাল চীন। গত রবিবার চীনের শিজিয়ান-২১ স্যাটেলাইটটি উৎক্ষপণ করা হয়েছে। চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, এটি মূলত মহাকাশের বর্জ্যসংক্রান্ত তথ্য সরবরাহ করবে।

চীনের সিচুয়ান প্রদেশের জিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষপণ করা হয়েছে শিজিয়ান-২১। লং মার্চ-৩বি রকেট তাকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছেও দিয়েছে। চীনা এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের তরফে সাফল্যের কথা ঘোষণা করা হয়েছে। চীনের মহাকাশ গবেষণায় শিজিয়ান-২১-এর উৎক্ষপণ অন্যতম বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

মহাকাশবিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার খবর অনুযায়ী, ‘স্পেস ডেব্রিস’ অর্থাৎ মহাকাশবর্জ্য থেকে কোনোভাবে নতুন প্রযুক্তি তৈরি করা যায় কি না, তার সন্ধান চালাবে শিজিয়ান-২১। এটি কিভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। তবে একটি বিষয় স্পষ্ট, মহাকাশের বর্জ্য থেকে কোনো নতুন প্রযুক্তির উদ্ভাবন করা গেলে, তা সামরিক ও অসামরিক—দুই কাজেই ব্যবহারের পরিকল্পনা আছে চীনের।

এর আগে চীন পৃথিবীর কক্ষপথ থেকে বর্জ্য সরানোর জন্য স্যাটেলাইট পাঠিয়েছিল। তবে প্রযুক্তির ওপর গবেষণায় স্যাটেলাইটের ব্যবহার আগে কখনো হয়নি। সম্প্রতি মহাকাশ গবেষণায় বাড়তি নজর দিয়েছে চীন। রাশিয়া, যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে গিয়ে চাঁদ এবং মঙ্গলেও যান পাঠাচ্ছে পৃথিবীর অন্যতম শক্তিধর দেশটি। এবার মহাকাশের বর্জ্য নিয়ে তাদের স্যাটেলাইটটি নতুন দিগন্ত খুলে দিতে পারে বলেই মত ওয়াকিফহাল মহলের।

 

 

সম্পর্কিত খবর