শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ইকবাল হোসেন নাটক বন্ধ করেন

কুমিল্লার ঘটনায় ইকবাল হোসেন নামে ওই ব্যক্তির গ্রেফতার হওয়াকে নাটক দাবি করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ইকবাল হোসেন নাটক বন্ধ করেন।

রোববার (২৪ অক্টোবর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি, পরিবেশ সুরক্ষা, সমৃদ্ধি, মানবতা, গণতন্ত্র ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে আয়োজিত সংহতি সমাবেশের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন- বাপসা।

মাহমুদুর রহমান মান্না বলেন, ঘটনাস্থলে ওসি রাতে সিভিল পোশাকে সিএনজি নিয়ে কেন গেলেন? ওসি কেন ফোর্স নিয়ে গেলেন না? এগুলো সাম্প্রদায়িক হামলার ঘটনা নয়। এগুলো সম্পদ দখলের ঘটনা।

তিনি বলেন, দেশের ১৭ কোটি মানুষ আজ একদলীয় ফ্যাসীবাদী শাসনে মানচিত্র রক্তাক্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবতা গণতন্ত্র, পরিবেশ সুরক্ষা সর্বাগ্রে ভূলুণ্ঠিত। এজন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেনি।

মান্না বলেন, সুশাসনের অভাবে শিক্ষা, স্বাস্থ্য, ভোটাধিকার, মানবাধিকার, বিচার বিভাগ, পরিবেশসহ সব রাষ্ট্রীয় কাঠামো ধ্বংসের দ্বার প্রান্তে। তাছাড়া দ্রব্যমূল্যে আজ নিয়ন্ত্রণহীন। দেশ থেকে হাসিনার আত্মীয় স্বজনরা জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, গত দুই দশকে দেশের এমন কোনো নদী-নালা, জলাশয়, পাহাড়-পর্বত, গাছ-পালা নেই, যা সরকারের ছত্র ছায়ায় প্রতিনিয়তই দখল হচ্ছে না। দেশ ও দেশের মাটির মানুষকে বাঁচাতে হলে সবাইকে নিয়ে একটি কার্যকর গণ আন্দোলন গড়ে তুলে স্বৈরাচারী ভোটাধিকার হরণকারী, হাসিনা সরকারের পতন ঘটাতে হবে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও বাপসার উপদেষ্টা খায়রুল কবির খোকন পরিবেশ দূষণ, শোষণ, লুণ্ঠন, দুর্নীতি, খুন-গুম, দুঃশাসনের বিরুদ্ধে ৯০ এর চেতনায় গণ আন্দোলন গড়ে তুলে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এম.এ হাশেম রাজু বলেন, দেশের নদীগুলো ক্রমাগত ধ্বংস হয়ে যাচ্ছে, দখল দূষণ বৃদ্ধি পাচ্ছে। মানুষ সুপেয় পানির অধিকার থেকে বঞ্চিত হয়ে নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এ দূষণ এখনই বন্ধ না করলে আগামীদিনে দেশ এবং গোটা পৃথিবী অস্তিত্ব সংকটে পড়বে।

বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনে সাধারণ সম্পাদক প্রফেসর ড. শ্রীমান বড়ুয়ার পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাপসার সহ-সভাপতি হেলাল শিকদার, প্রকৌশলী নেওয়াজ উদ্দিন শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, আজিজুর রহমান আশিক, অর্থ সম্পাদক সুব্রত মহাজন প্রমুখ।

 

 

সম্পর্কিত খবর