শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

রাজধানীর কারওরান বাজার, তেজগাঁও ও বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মনসুর হেলাল (২৫) নামে একজনের নাম-পরিচয় জানা গেছে। তার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী এলাকায়। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। আজ শুক্রবার দুপুরে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক এসব তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাতে তেজগাঁওয়ের মধ্যবর্তী রেললাইন ও বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের একজনের বয়স (২৫) ও অপরজনের (৪০)। এছাড়া দুপুরে কাওরান বাজার কাটপট্টি সংলগ্ন রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় মনসুর নামে আরেকজনের মৃত্যু হয়।

মাজহারুল হক জানান, ট্রেনের ধাক্কায় পৃথক স্থানে তিনজনের মৃত্যুর ঘটনায় দুজনের পরিচয় এখনো জানা যায়নি। শনাক্তের জন্য তাদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মনসুর হেলালের মরদেহ আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সম্পর্কিত খবর