শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিমান থেকে মনুষ্যবর্জ্য পড়ল ব্যক্তির মাথায়!

বিমান থেকে মনুষ্যবর্জ্য পড়েছে এক ব্যক্তির মাথায়। ওই ব্যক্তি তখন তার বাগানে কাজ করছিলেন। শুধু ওই ব্যক্তিই নয়, তার পুরো বাগানই এই ‘অযাচিত’ আবর্জনায় ভরে যায় বলে গতকাল বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝি যুক্তরাজ্যের উইন্ডসর শহরে এই ঘটনা ঘটে। তবে সম্প্রতি স্থানীয় কাউন্সিলর কারেন ডেভিস উইন্ডসর এবং মেডেনহেডের অ্যাভিয়েশন ফোরামে বিষয়টি উত্থাপন করলে তা শিরোনামে আসে। কারেন বলেন, ‘উড়ে যাওয়া বিমান থেকে ফেলা মনুষ্যবর্জ্য ওই ব্যক্তির পুরো বাগান, বাগানের ছাতা, এমনকি উনার শরীরেও লেগে যায়।’

বিবিসিকে কারেন বলেন, ‘আমি জানি বিমান থেকে প্রতিবছর হিমায়িত মনুষ্যবর্জ্য ফেলার ঘটনা ঘটে। কিন্তু এই মনুষ্যবর্জ্য মোটেও হিমায়িত ছিল না। ওই ব্যক্তির পুরো বাগান একদম অপ্রীতিকরভাবে মনুষ্যবর্জ্যে মাখামাখি হয়ে যায়।’

ওই ব্যক্তি তার বাগান থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফেরেন বলেও জানিয়েছেন কারেন। বিমানে সাধারণ বিশেষ ট্যাংকে মনুষ্যবর্জ্য সংগ্রহ করা হয় এবং বিমান অবতরণের পর সেগুলো অপসারণ করা হয়।

অনেক সময় হিমায়িত করেও উড়ন্ত বিমান থেকে মানুষ্য বর্জ্য অপসারণ করা হয়। তবে গরম আবহাওয়ার কারণে হিমায়িত না হয়েই ওই ব্যক্তির ওপর মানুষ্য বর্জ্য পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর জন বাউডেন। এই রকম ঘটনা কোটিতে একবার ঘটে বলেও জানিয়েছেন তিনি।

সম্পর্কিত খবর