শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

শুটিং সেটে গুলিতে চিত্রগ্রাহক নিহত, আহত পরিচালক

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে চলছিল সিনেমার শুটিং। দুর্ঘটনাবশত হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে চিত্রগ্রাহক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পরিচালকও গুরুতর আহত হয়েছেন। খবর বিবিসির।

হলিউড ছবি ‘রাস্ট’ এর সেটে এমন ঘটনা ঘটে। ছবিটির প্রধান নায়ক হিসেবে শুট করছিলেন ‘মিশন ইম্পসিবল’ ছবি খ্যাত অভিনেতা অ্যালেক বল্ডউইন। হঠাৎই সেটে এমন ঘটনায় স্তম্ভিত হয়ে যায় সবাই।

জানা গেছে, অ্যালেক বল্ডউইনের হাতে থাকা প্রপ গান থেকে ৪২ বছর বয়সী চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিনসের শরীরে গুলি লাগে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন ‘রাস্ট’ ছবির পরিচালক জোয়েল সুজাও। গুলিবিদ্ধ ৪৮ বছর বয়সী এই পরিচালক এখন আইসিইউতে।

অ্যালেক বল্ডউইনের মুখপাত্র এপি নিউজ এজেন্সিকে জানান, প্রপ গান থেকে ভুলবশত গুলি লেগে যায়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ অক্টোবর) বোনানজা ক্রিক র্যাঞ্চে ঠিক কী ঘটেছিল, তার বিস্তারিত এখনও জানা যায়নি। তবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখনও কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি।

সম্পর্কিত খবর