শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

লকডাউন নেই, খুশিতে আত্মহারা মেলবোর্নের মানুষ

 

অস্ট্রেলিয়ার মেলবোর্নের মানুষ লকডাউনকে বিদায় জানালো অবশেষে। করোনা মহামারির মধ্যে বিশ্বে সবচেয়ে বেশি দিন লকডাউনে থাকা শহর হলো এটি। অবশেষে ছয় দফায় ২৬২ দিনের অপেক্ষা শেষ হলো শহরটির বাসিন্দাদের।

ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যানড্রিউস স্থানীয় সময় রোববারই (১৭ অক্টোবর) লকডাউন সমাপ্তির ঘোষণা দিয়েছিলেন। সেসময় তিনি বলেন, বৃহস্পতিবার (২১ অক্টোবর) ১১ টা ৫৯ মিনিট থেকে আর কোনো লকডাউন নয়, কোনো কারফিউ নয়, বাড়ি থেকে বের হতে কোনো বাধা নেই।

ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নের ৫০ লাখ মানুষ ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে ঘরবন্দি ছিলেন। লকডাউন তুলে নেওয়ায় এবার তারা শ্বস্তির নিঃশ্বাস ফেলছেন। চারিদিকে যেন খুশির আমেজ। রাস্তায় বের হয়ে, ক্যাফেতে বা বারে বসে লকডাউন সমাপ্তি উদযাপন করছেন অনেকেই।

অস্ট্রেলিয়া কোভিড-শূন্য কৌশলকে কাজে লাগিয়ে মহামারিতে সাফল্য লাভ করেছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, এখন করোনাকে সঙ্গে নিয়ে বসবাস করলেও সমস্যা নেই। কারণ এরই মধ্যে ৮০ শতাংশ লোককে পুরোপুরি টিকার আওতায় আনা গেছে।মেলবোর্নের ৭০ শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দেওয়া সম্পন্ন হওয়ার কথা জানা গেছে।

করোনা ঠেকাতে শুরু থেকেই সাফল্য দেখিয়েছিল অস্ট্রেলিয়া কিন্তু পরবর্তীতে ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ে দেশটির বিভিন্ন রাজ্যে। আবারও কয়েক দফায় লকডাউন বাড়ানো হয়। এতে ক্ষিপ্ত হয় সাধারণ মানুষ। লকডাউন-বিরোধী বিক্ষোভ কর্মসূচিও পালন করে তারা।

অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন শহরে লকডাউন-বিরোধী বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। পুলিশের সঙ্গে সংঘর্ষও বাধে তাদের। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেশটির আইনশঙ্খলা রক্ষাবাহিনী।

সূত্র: বিবিসি, আল জাজিরা

সম্পর্কিত খবর