শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

লালমনিরহাটে পানিবন্দি মানুষ, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

শহীদুল ইসলাম, তারাগঞ্জ, রংপুর :

লালমনিরহাটে পানিবন্দি হয়ে অসহায় জীবন যাপন করছে হাজার হাজার মানুষ। উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের তিস্তা তীরবর্তী কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে আছে। এছাড়াও একটানা বৃষ্টিপাতের কারণে আগাম জাতের আমনধান সহ শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


দহগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ‘অর্থবাংলাডটকম’ কে জানান উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢালে ক্ষতিগ্রস্থ হচ্ছে একাধিক গ্রাম। দহগ্রাম ইউনিয়নের মহিম পাড়া, সৈয়দপাড়া, সরদারপাড়া, কাজীপাড়া, তিস্তারচর ও ৭নং গুচ্ছগ্রামের প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব পানিবন্দি মানুষ খাবার সঙ্কটসহ গবাদি পশু নিয়ে আবর্নীয় দুর্ভোগে পরেছে।

এলাকার ষাটোর্ধ্ব বৃদ্ধা করিমুন্নেসা বলেন, ‘‘মুই সকালে একখানা বিস্কুট খ্যায়া আছুং দুপুরে কিছুই খাঙ নাই,
ছাওয়াটাও না খ্যায়া আছে। বাবা, হামাক এ্যানা থাকিবার জায়গা করি দেন, বাবা আইতোত ছাওয়াটাক নিয়া থাকিম।’’

এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা ব্যারেজের ফ্লাড বাইপাস সড়কটি ভেঙে গেছে। তিস্তা নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ব্যারেজের ৪৪ টি গেট খুলে দেওয়া হয়েছে। তিস্তার পানি বেড়ে যাওয়ায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান বুধবার সহ গত তিনদিনের একটানা বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে আমন ফসল সহ ঘরবাড়ি গাছপালা শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে।


দেওগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রায় পাচঁশত পরিবারকে শুকনো খাবার বিতরণ করেছেন। এসব বানভাসি মানুষকে সাহায্যোর জন্য তিনি সমাজের বিত্তবান মানুষ ও সরকারকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

সম্পর্কিত খবর