শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে আর অর্থায়ন করবে না এডিবি

নতুন জ্বালানি নীতি অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। নতুন নীতিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কার্বন নিঃসরণের পরিমাণ কমানোকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে আর কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করবে না সংস্থাটি।

সারাবিশ্বে সবার জন্য কম খরচে জ্বালানি নিশ্চয়তার কথাও বলা হয়েছে এ নীতিতে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। এসব কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায় এডিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয় , নতুন করে আর কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করবে না এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। চলতি বছরের ১৩ অক্টোবর জলবায়ু বিরূপ প্রভাব মোকাবিলায় সংস্থাটি সদস্যভুক্ত দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলারের নতুন ফান্ড ঘোষণা করেছিল। আজ এই ফান্ড অনুমোদন করেছে সংস্থাটি।

এডিবির সভাপতি মাসাতসুগু আসাকাওয়া বলেন, অন্তর্ভুক্তিমূলক আর্থসামাজিক উন্নয়নে বিদ্যুতের ভূমিকা মুখ্য। কিন্তু বিদ্যুৎ উৎপাদন নীতি জলবায়ু ও পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলেছে। এডিবির নতুন জ্বালানি নীতি আমাদের উন্নয়নশীল সদস্য দেশগুলোকে (ডিএমসি) নির্ভরযোগ্য, সাশ্রয়ী মূল্যের এবং পরিবেশবান্ধব জ্বালানি দিতে সহায়তা করবে।

তিনি বলেন, আমরা দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি এডিবি নতুন কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে আর অর্থায়ন করবে না। চলতি সময় থেকে ২০৩০ সালের মধ্যে এই ফান্ড সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে পৌঁছে দেবে এডিবি। জলবায়ু খাতে ২০১৯ থেকে ২০৩০ সাল পর্যন্ত এ ১০০ বিলিয়ন ডলার অর্থায়ন করবে এডিবি।

এডিবি জানায়, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরজুড়ে জ্বালানি শক্তি ব্যবহার দ্রুত বাড়ছে। তারপরও এই অঞ্চলের প্রায় ৩৫০ মিলিয়ন মানুষের পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নেই। এছাড়া ১৫০ মিলিয়ন মানুষের এখনও বিদ্যুৎ ব্যবহার থেকে বঞ্চিত।

এডিবি আরও জানায়, ক্রমাগত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নগরায়নের জন্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসহ সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এই অঞ্চলের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা প্রতি বছর প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেতে পারে। ২০১৯ সালে ৩ হাজার ৩৮৬ গিগাওয়াট থেকে ২০৩০ সালের মধ্যে ৬ হাজার ১১৩ গিগাওয়াট হতে পারে।

উল্লেখ্য, ২০১৮ সালে এডিবি জলবায়ু খাতে ৭৫ বিলিয়ন ডলার ব্যয় করার ঘোষণা দিয়েছিল। যা পরবর্তীকালে বাড়িয়ে ৮০ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়। আজকের ঘোষণা অনুযায়ী এই অর্থ বাড়িয়ে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে। জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলায় এডিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর