শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

রংপুর সুগার মিলস চালুর কর্মপরিকল্পনা চায় মন্ত্রণালয়

গাইবান্ধায় বন্ধ রংপুর সুগার মিলস চালুর জন্য কর্মপরিকল্পনা চে‌য়ে‌ছে শিল্প মন্ত্রণালয়।

বুধবার সুগার মিলস পরিদর্শন শেষে এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে শিল্প সচিব জাকিয়া সুলতানা সু‌নি‌র্দিষ্ট কর্মপরিকল্পনা চান।

এ বছর রংপুর সুগার মিলস জোনে উৎপাদিত আখ সুষ্ঠুভাবে নিকটবর্তী জয়পুরহাট সুগার মিলে মাড়াইয়ের লক্ষ্যে করণীয় নির্ধারণের জন্য মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায়, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) কর্তৃপক্ষ ও রংপুর সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালককে কস্ট-বেনিফিট অ্যানালাইসিসসহ বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং তা উত্তরণে বাস্তবসম্মত করণীয়সহ কর্মপরিকল্পনা জরুরি ভিত্তিতে দাখিলের জন্য নির্দেশ দেন শিল্প সচিব।

মতবিনিময় সভায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম, যুগ্ম সচিব মু. আনোয়ারুল আলম, গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন, বিএসএফআইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর