শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

বোরহান মেহেদী : নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা নির্বাচন ৭২ জন প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা ব্যাপক ভাবে শুরু করেছেন। মঙ্গলবার ১৯ অক্টোবর সকাল থেকে প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ও দোকান পাটে যাচ্ছেন।

মেয়র প্রার্থীরাও দ্রুতই প্রচারণায় মাঠে নেমেছেন। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আল মোজাহিদ হোসেন তুষার, মোবাইল প্রতীক নিয়ে আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক যুগ্ম সম্পাদক তানজিরুল হক রনি ও হাত পাখা নিয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও ইসলামী যুব আন্দোলন পলাশ উপজেলা শাখার সভাপতি ইকরাম হোসেন প্রথমে তাদের নিজ নিজ মহল্লা থেকে প্রচারণা শুরু করেছেন।

দেখা গেছে, কাউন্সিলর প্রার্থীরাও তাদের নিজ নিজ ওয়ার্ডে জোরে শোরে প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

এর আগে সোমবার নির্বাচন কমিশন থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী চূড়ান্ত চূড়ান্ত ভাবে ৩ জন মেয়র প্রার্থীসহ ৭২ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে পুরুষ কাউন্সিলর প্রার্থী ৫৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১৬ জন।

সবকিছু ঠিক থাকলে আগামি ২ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ঘোড়াশাল পৌরসভায়। ভোট গ্রহণের ৩৪ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচারণা বন্ধ করতে হবে। এবারের পৌর নির্বাচনে ৯ টি ওয়ার্ডে ২৪ টি ভোট কেন্দ্রে ও ১৮৬ টি বুথে ৬২ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ কর বেন। তাদের মধ্যে নারী ভোটার ৩০ হাজার ৩৮৭ জন ও পুরুষ ভোটার ৩১ হাজার ৮৬১ জন।

এ ব্যাপারে নরসিংদী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. মেছবাহ্ উদ্দিন বলেন, দলের মনোনীত মেয়র প্রার্থীরা তাদের দলীয় প্রতীকই বরাদ্দ পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা অন্য প্রতীকগুলো থেকে পছন্দের প্রতীক নিয়েছেন।

আগামী ২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ঘোড়াশাল পৌরসভায়। ভোটগ্রহণের ৩৪ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচারণা বন্ধ করতে হবে। এবারের পৌর নির্বাচনে ৯ টি ওয়ার্ডে ২৪ টি ভোট কেন্দ্রে ও ১৮৬ টি বুথে ৬২ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে নারী ভোটার ৩০ হাজার ৩৮৭ জন ও পুরুষ ভোটার ৩১ হাজার ৮৬১ জন।

এ ব্যাপারে নরসিংদী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. মেছবাহ্ উদ্দিন বলেন, দলের মনোনীত মেয়র প্রার্থীরা তাদের দলীয় প্রতীকই বরাদ্দ পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা অন্য প্রতীকগুলো থেকে পছন্দের প্রতীক নিয়েছেন।

 

সম্পর্কিত খবর