শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘বাংলাদেশের মন্দিরে হামলা ভাঙচুরে ভারতীয় গোয়েন্দা বাহিনী জড়িত’

সারা বাংলাদেশের মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনায় ভারতীয় গোয়েন্দা বাহিনী জড়িত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

নোয়াখালীর চৌমুহনী বাজারে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দোকানপাট, একাধিক মন্দিরে হামলা-ভাঙচুরে ঘটনায় বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে রোববার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ভারতীয় গোয়েন্দা বাহিনীকে দায়ী করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এ ঘটনার সাথে ভারতীয় গোয়েন্দা বাহিনী জড়িত আছে। ভারতের তার রাজনীতির সাথে আমাদের রাজনীতি জড়িত হয়ে গেছে। এখানকার আমার প্রধানমন্ত্রীকে বুঝাতে চায়, আমাকে ছাড়া এখানে সংখ্যালঘুর কোন উপায় নাই। ওদেরকে বলছে, তোমরা যে ইলেকশনে জিততে চাও, আমাকে সঙ্গে নিতে হবে।

জাফরুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমি উপদেশ দেই আপনার পদত্যাগ করা উচিৎ। যদিও দোষটা আপনার না। কারণ আপনার কথা আপনার বাহিনী শোনেন নাই। আপনাকে মিস গাইড করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মতো এমন একজন ভালো মানুষকে তার গোয়েন্দা বাহিনী বোকা বানিয়ে দিয়েছে। কারণ তিনি নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলনকারী মৌলভী সাহেবেদের সঙ্গে একাধিকবার দেখা করেছেন। এটা ভারতীয় গোয়েন্দা বাহিনী পছন্দ করে নাই।

তিনি আরো বলেন, আপনারা একত্রিত হয়ে পরিস্থিতিটাকে মোকাবেলা করেছেন। আমি দুটো মন্দির দেখেছি, এদের বাড়িঘর দেখেছি এবং আপনাদের কথা শুনেছি। যে সকল মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারকে তার ক্ষতিপূরণ দিতে হবে। কোনো দেরি না, কালকে থেকেই দেয়া শুরু করতে হবে। দ্বিতীয়ত আমরা মসজিদ-মন্দির পুলিশ পাহারা দিয়ে রাখব না, অন্তর দিয়ে পাহারা দিয়ে রাখব। আজকে বিষয়গুলো সবার দেখা উচিৎ এবং সবাই মিলে আমার অপর ভাই-বোনদের রক্ষা করব।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ৬৯’ শহীদ আসাদের ছোট ভাই ডা. নুরুজ্জামান, হাবিবুর রহমান বিজু, ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমুখ।

সম্পর্কিত খবর