শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

চরমোনাই বার্ষিক মাহফিলে তারিখ পরিবর্তন

 

এ বছর চরমোনাই ময়দানের ঐতিহাসিক বার্ষিক মাহফিল নভেম্বরের পরিবর্তে আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে। ১০ ডিসেম্বর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে তিন দিনব্যাপী এ মাহফিল।

এ তথ্য নিশ্চিত করেছেন চরমোনাই মাহফিল আয়োজক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটির মজলিসে খাস-এর সদস্য মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি জানান, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী নভেম্বরের ২৬/ ২৭/ ২৮ তারিখে মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবছর তারিখ পিছিয়ে ডিসেম্বরে নেওয়া হয়েছে।

এর কারণ হিসেবে তিনি উল্লেখ্য করেন, আগামী ২৮ নভেম্বর দেশে ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আমাদের পক্ষ থেকে প্রার্থী রয়েছে। এছাড়াও পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী মাহফিল অনুষ্ঠিত হলে এদিন মানুষের যাতায়াতের কষ্ট হতে পারে। তাই এসব দিক বিবেচনা করে মাহফিলের তারিখ পেছানো হয়েছে।

জানা যায়, ৮ তারিখ বাদ যোহর চরমোনাই পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম-এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ মাহফিল।

চরমোনাই’র এ মাহফিলকে কেন্দ্র করে সারাদেশ থেকে আগত লাখো ভক্তবৃন্ত ও মুরিদদের জিকিরে মুখরিত হবে চরমোনাই ময়দান। স্থানীয় মুসল্লিদের বরাতে জানা যায়, চরমোনাই ময়দানের সবগুলো মাঠই প্রস্তুত করা হয়েছে আগত মাহফিল উপলক্ষ্যে। প্রত্যেকটি মাঠই কানায় কানায় ভরে যায় মাহফিল শুরুর আগের দিনই।

তিন দিনের মাহফিলের প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব পীর সাহেব রেজাউল করীম ও ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বয়ান করবেন।

এছাড়াও এ তিনদিন বিভিন্ন সময়ে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমগণ ও বিদেশি মেহমানগণ গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন।

সম্পর্কিত খবর