শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

‘কুমিল্লার ঘটনায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেছে ভারত’

 

দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠানে হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রশংসা করেছে ভারত। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কুমিল্লার ঘটনার পর এ দেশের শীর্ষ রাজনৈতিক পর্যায় থেকে যেভাবে এবং গুরুত্বের সঙ্গে প্রতিক্রিয়া জানানো হয়েছে ভারত তা আমলে নিয়েছে। একই সঙ্গে ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তায় সরকারের উদ্যোগকেও তারা আমলে নিয়েছে।

গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে কুমিল্লাসহ বিভিন্ন স্থানের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র অরিন্দম বাগচী ভারত সরকারের অবস্থান তুলে ধরেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ব্রিফিংয়ের প্রতিলিপিতে দেখা যায়, বাংলাদেশে বিভিন্ন স্থানে হামলার ঘটনাগুলো তুলে ধরে এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। ভারত এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে কি না তা-ও জানতে চাওয়া হয়েছিল।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে ধর্মীয় জমায়েতে হামলা সম্পর্কিত অপ্রীতিকর ঘটনাগুলো নিয়ে বিরক্তিকর খবর তাঁরাও দেখেছেন।

মুখপাত্র বলেন, ‘আইন প্রয়োগ ও আইন প্রয়োগকারী বাহিনী মোতায়েন করাসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার যে দ্রুত সাড়া দিয়েছে সে বিষয়টি আমরা আমলে নিয়েছি।’

হামলার পরও বাংলাদেশ সরকার এবং জনগণের বড় অংশের সমর্থনে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, তা-ও ভারত বিবেচনায় নিয়েছে।

মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ অন্য মিশনগুলো নিঃসন্দেহে ঢাকায় ও স্থানীয় পর্যায়ে কর্তৃপক্ষের সঙ্গে অত্যন্ত নিবিড় যোগাযোগ রাখছে।

সম্পর্কিত খবর