শিরোনাম
সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীটানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান
down of head

নায়ক জিৎ এবার ভিলেন!

টালিউডের সুপারস্টার জিৎ। সাফল্যময় ক্যারিয়ারে তার অধিকাংশ সিনেমাই হিট। মাসালাদার সিনেমার জন্য দর্শকদের কাছে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। যদিও তাকে গল্প-চরিত্র নির্ভর সিনেমায় দেখা যায় না বললেই চলে।

গত বছর ‘অসুর’ সিনেমায় অবশ্য নিজেকে ভেঙেছেন জিৎ। সুদর্শন নায়কের গণ্ডি ছাড়িয়ে একেবারে ভিন্ন অবতারে অভিনয় করেছিলেন। প্রশংসাও পেয়েছিলেন। এবার সেই ধারা অব্যাহত রেখে আবারও ব্যতিক্রম চরিত্রে আসছেন ‘সাথী’ তারকা। সিনেমার নাম ‘রাবণ’।

শনিবার (১৬ অক্টোবর) সকালে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে আনেন জিৎ। সেখানে তার অবয়ব দেখে চমকে গেছে সবাই। লম্বা চুল, মোচা গোঁফ, এক গাল দাড়ি আর ভ্রুতে কাটা দাগ। একেবারে চিরাচরিত ভিলেনের লুক। তবে ছবিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে চোখের মণির রঙ। একটি মণির রঙ বাদামি, অন্যটির রঙ লাল। সেই সঙ্গে রহস্যময় হাসিতে বুঝিয়ে দিয়েছেন, কতটা হিংস্র হয়ে আসছেন তিনি।

‘রাবণ’ সিনেমাটি পরিচালনা করছেন এমএন রাজ। যিনি এর আগে রাজা চন্দের সহকারী হিসেবে কাজ করেছেন। এটিই তার প্রথম সিনেমা। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করবেন জিৎ। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানা গেছে।

এই সিনেমায় জিতের সঙ্গে কে থাকছেন, তা এখনও জানা যায়নি। তবে তার এমন চমকপ্রদ লুক দেখে অভিভূত টালিগঞ্জের অভিনেত্রীরা। শুভশ্রী গাঙ্গুলি, রুক্মিণী মৈত্র ও এনা সাহাসহ অনেকেই তার ভূয়সী প্রশংসা করেছেন।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে জিতের নতুন সিনেমা ‘বাজি’। এতে তার নায়িকা মিমি চক্রবর্তী। পশ্চিমবঙ্গের পর সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পেয়েছে।

সম্পর্কিত খবর