শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

নায়ক জিৎ এবার ভিলেন!

টালিউডের সুপারস্টার জিৎ। সাফল্যময় ক্যারিয়ারে তার অধিকাংশ সিনেমাই হিট। মাসালাদার সিনেমার জন্য দর্শকদের কাছে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। যদিও তাকে গল্প-চরিত্র নির্ভর সিনেমায় দেখা যায় না বললেই চলে।

গত বছর ‘অসুর’ সিনেমায় অবশ্য নিজেকে ভেঙেছেন জিৎ। সুদর্শন নায়কের গণ্ডি ছাড়িয়ে একেবারে ভিন্ন অবতারে অভিনয় করেছিলেন। প্রশংসাও পেয়েছিলেন। এবার সেই ধারা অব্যাহত রেখে আবারও ব্যতিক্রম চরিত্রে আসছেন ‘সাথী’ তারকা। সিনেমার নাম ‘রাবণ’।

শনিবার (১৬ অক্টোবর) সকালে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে আনেন জিৎ। সেখানে তার অবয়ব দেখে চমকে গেছে সবাই। লম্বা চুল, মোচা গোঁফ, এক গাল দাড়ি আর ভ্রুতে কাটা দাগ। একেবারে চিরাচরিত ভিলেনের লুক। তবে ছবিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে চোখের মণির রঙ। একটি মণির রঙ বাদামি, অন্যটির রঙ লাল। সেই সঙ্গে রহস্যময় হাসিতে বুঝিয়ে দিয়েছেন, কতটা হিংস্র হয়ে আসছেন তিনি।

‘রাবণ’ সিনেমাটি পরিচালনা করছেন এমএন রাজ। যিনি এর আগে রাজা চন্দের সহকারী হিসেবে কাজ করেছেন। এটিই তার প্রথম সিনেমা। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করবেন জিৎ। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানা গেছে।

এই সিনেমায় জিতের সঙ্গে কে থাকছেন, তা এখনও জানা যায়নি। তবে তার এমন চমকপ্রদ লুক দেখে অভিভূত টালিগঞ্জের অভিনেত্রীরা। শুভশ্রী গাঙ্গুলি, রুক্মিণী মৈত্র ও এনা সাহাসহ অনেকেই তার ভূয়সী প্রশংসা করেছেন।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে জিতের নতুন সিনেমা ‘বাজি’। এতে তার নায়িকা মিমি চক্রবর্তী। পশ্চিমবঙ্গের পর সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পেয়েছে।

সম্পর্কিত খবর