শিরোনাম
icon বান্দরবানে সাংবাদিক সংস্থার অভিষেক ও সংবর্ধনা icon তৃতীয়বার সাফা অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স icon মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থ‌গিত icon মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী icon চামড়া শিল্পের ঋণে সুদ মওকুফের উদ্যোগ icon মূল্যস্ফীতি কমায় সুদহার কমানোর ইঙ্গিত গভর্নরের icon জাতীয় দলকে বিদায় বলছেন মুশফিক icon ব্যবসায়ীদের জন্য ৬ হাজার কোটি টাকার সহায়তা icon ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ১১ শতাংশ icon প্রকল্পে সমন্বয়হীনতা দূর করার আহ্বান অর্থমন্ত্রীর icon শিক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী icon সাপ্তাহিক দর পতনের শীর্ষে সামিট পাওয়ার icon সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রিজেন্ট টেক্সটাইল icon সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং icon সূচক বাড়ল, কমল বাজার মূলধন icon বৃষ্টিতে চড়া সবজির দাম, মাছেও অস্বস্তি icon ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন icon টানা তিন দফা বাড়ল সোনার দাম icon সৃজনশীল অর্থনীতি ও মেধা ফেরাতে গুরুত্ব অর্থমন্ত্রীর icon পর্যটন শিল্পের বিকাশ ও সাংবাদিকদের ঐক্যের আহ্বান icon ভোলায় মাদ্রাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার icon আরও বাড়লো সোনার দাম icon মাছের বাজারে চড়া দাম, অপরিবর্তিত গরুর মাংস icon ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন icon ৬৪০ উদ্যোক্তাকে জামানতবিহীন ঋণ দিচ্ছে সরকার
down of head

মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়নের উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ থাকলেও তা কমে গত অক্টোবরে ৮ দশমিক ২৭ শতাংশে নেমেছে। মূল্যস্ফীতি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য সরকারের।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘স্টেট অব দ্য ইকোনমি : হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড অ্যান্ড হোয়াট ইজ টু কাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে রয়েছে মূল্যস্ফীতি। এটি অভ্যন্তরীণ ও আমদানিজনিত এই দুই ধরনের। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সার ও পরিবহন ব্যয় বেড়েছে। ফলে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা সীমিত। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে খাদ্যপণ্য ও খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামালের ওপর শুল্ক-কর কমানো হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, আগের শাসনামলে মূল্যস্ফীতি প্রায় ৯ দশমিক ৭০ শতাংশে উঠেছিল। গত অক্টোবরে তা কমে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে।

স্বল্প আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় ২ কোটি পরিবারকে আনার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া কৃষকদের বীজ ও সারে সহায়তা, চাল বিতরণ কর্মসূচি এবং শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল অনুমোদনের কথা জানান তিনি। সর্বজনীন স্বাস্থ্যসেবা চালু, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব এবং ওষুধশিল্পের বিকাশেও সরকার কাজ করছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

দেশের ঋণ পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী বলেন, অতীতের ঋণের বোঝা ও ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও প্রতিটি ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করা হচ্ছে। বাংলাদেশ কোনো ঋণ পরিশোধে খেলাপি হয়নি।

ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আলাদা ঋণ ব্যবস্থাপনা বিভাগ গঠন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে নাগরিকেরা দেশের প্রকৃত ঋণ পরিস্থিতি ও মাথাপিছু ঋণের হিসাব জানতে পারবেন।

সম্পর্কিত খবর