শিরোনাম
icon বান্দরবানে সাংবাদিক সংস্থার অভিষেক ও সংবর্ধনা icon তৃতীয়বার সাফা অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স icon মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থ‌গিত icon মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী icon চামড়া শিল্পের ঋণে সুদ মওকুফের উদ্যোগ icon মূল্যস্ফীতি কমায় সুদহার কমানোর ইঙ্গিত গভর্নরের icon জাতীয় দলকে বিদায় বলছেন মুশফিক icon ব্যবসায়ীদের জন্য ৬ হাজার কোটি টাকার সহায়তা icon ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ১১ শতাংশ icon প্রকল্পে সমন্বয়হীনতা দূর করার আহ্বান অর্থমন্ত্রীর icon শিক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী icon সাপ্তাহিক দর পতনের শীর্ষে সামিট পাওয়ার icon সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রিজেন্ট টেক্সটাইল icon সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং icon সূচক বাড়ল, কমল বাজার মূলধন icon বৃষ্টিতে চড়া সবজির দাম, মাছেও অস্বস্তি icon ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন icon টানা তিন দফা বাড়ল সোনার দাম icon সৃজনশীল অর্থনীতি ও মেধা ফেরাতে গুরুত্ব অর্থমন্ত্রীর icon পর্যটন শিল্পের বিকাশ ও সাংবাদিকদের ঐক্যের আহ্বান icon ভোলায় মাদ্রাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার icon আরও বাড়লো সোনার দাম icon মাছের বাজারে চড়া দাম, অপরিবর্তিত গরুর মাংস icon ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন icon ৬৪০ উদ্যোক্তাকে জামানতবিহীন ঋণ দিচ্ছে সরকার
down of head

টানা তিন দফা বাড়ল সোনার দাম

দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে করে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ০১ হাজার ৫৫৪ টাকা ছাড়িয়ে গেছে। এর আগে গত ২৬ ও ২৭ নভেম্বর ভরিতে এক হাজার ৫০ টাকা করে বাড়ানো হয়েছিল।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ০১ হাজার ৫৫৪ টাকা। গতকাল এ দাম ছিল এক লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯২৫ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকার বা গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলালে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে, তবে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নিয়ম ও দাম বহাল থাকবে।

সম্পর্কিত খবর