শিরোনাম
icon বান্দরবানে সাংবাদিক সংস্থার অভিষেক ও সংবর্ধনা icon তৃতীয়বার সাফা অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স icon মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থ‌গিত icon মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী icon চামড়া শিল্পের ঋণে সুদ মওকুফের উদ্যোগ icon মূল্যস্ফীতি কমায় সুদহার কমানোর ইঙ্গিত গভর্নরের icon জাতীয় দলকে বিদায় বলছেন মুশফিক icon ব্যবসায়ীদের জন্য ৬ হাজার কোটি টাকার সহায়তা icon ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ১১ শতাংশ icon প্রকল্পে সমন্বয়হীনতা দূর করার আহ্বান অর্থমন্ত্রীর icon শিক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী icon সাপ্তাহিক দর পতনের শীর্ষে সামিট পাওয়ার icon সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রিজেন্ট টেক্সটাইল icon সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং icon সূচক বাড়ল, কমল বাজার মূলধন icon বৃষ্টিতে চড়া সবজির দাম, মাছেও অস্বস্তি icon ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন icon টানা তিন দফা বাড়ল সোনার দাম icon সৃজনশীল অর্থনীতি ও মেধা ফেরাতে গুরুত্ব অর্থমন্ত্রীর icon পর্যটন শিল্পের বিকাশ ও সাংবাদিকদের ঐক্যের আহ্বান icon ভোলায় মাদ্রাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার icon আরও বাড়লো সোনার দাম icon মাছের বাজারে চড়া দাম, অপরিবর্তিত গরুর মাংস icon ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন icon ৬৪০ উদ্যোক্তাকে জামানতবিহীন ঋণ দিচ্ছে সরকার
down of head

সূচক বাড়ল, কমল বাজার মূলধন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে প্রধান সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে একই সময়ে কমেছে বাজার মূলধন। এ ছাড়া সপ্তাহজুড়ে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা থেকে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৬ দশমিক ৩৮ পয়েন্টে। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্ট। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে সূচকটি বেড়েছে ২০ দশমিক ৭৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ।

এদিকে ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ০৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে ২ হাজার ৯০ দশমিক ৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। বিপরীতে ডিএসই শরিয়াহ সূচক ১১ দশমিক ১৪ পয়েন্ট বা ১ দশমিক ০৪ শতাংশ কমে ১ হাজার ৬২ দশমিক ৯৪ পয়েন্টে নেমেছে। অন্যদিকে ডিএসইর এসএমই সূচক ৯৬ দশমিক ০১ পয়েন্ট বা ১০ দশমিক ৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮ দশমিক ৯২ পয়েন্টে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। সপ্তাহজুড়ে পাঁচ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৮৪১ কোটি ৯৩ লাখ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৪ হাজার ৪৩ কোটি ৫৮ লাখ টাকা।

এ সময়ে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৯৬৮ কোটি ৩৮ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৮০৮ কোটি ৭১ লাখ টাকা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৯ দশমিক ৭৪ শতাংশ।

তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ২৬৯ কোটি ৪৫ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ০ দশমিক ৪৬ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৪১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হিসাব পাওয়া গেছে। এর মধ্যে ১১৯টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, কমেছে ২২০টির এবং ৪২টির দাম অপরিবর্তিত ছিল। এ ছাড়া ৩০টি প্রতিষ্ঠানের কোনো লেনদেন হয়নি।

সম্পর্কিত খবর