শিরোনাম
icon বান্দরবানে সাংবাদিক সংস্থার অভিষেক ও সংবর্ধনা icon তৃতীয়বার সাফা অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স icon মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থ‌গিত icon মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী icon চামড়া শিল্পের ঋণে সুদ মওকুফের উদ্যোগ icon মূল্যস্ফীতি কমায় সুদহার কমানোর ইঙ্গিত গভর্নরের icon জাতীয় দলকে বিদায় বলছেন মুশফিক icon ব্যবসায়ীদের জন্য ৬ হাজার কোটি টাকার সহায়তা icon ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ১১ শতাংশ icon প্রকল্পে সমন্বয়হীনতা দূর করার আহ্বান অর্থমন্ত্রীর icon শিক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী icon সাপ্তাহিক দর পতনের শীর্ষে সামিট পাওয়ার icon সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রিজেন্ট টেক্সটাইল icon সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং icon সূচক বাড়ল, কমল বাজার মূলধন icon বৃষ্টিতে চড়া সবজির দাম, মাছেও অস্বস্তি icon ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন icon টানা তিন দফা বাড়ল সোনার দাম icon সৃজনশীল অর্থনীতি ও মেধা ফেরাতে গুরুত্ব অর্থমন্ত্রীর icon পর্যটন শিল্পের বিকাশ ও সাংবাদিকদের ঐক্যের আহ্বান icon ভোলায় মাদ্রাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার icon আরও বাড়লো সোনার দাম icon মাছের বাজারে চড়া দাম, অপরিবর্তিত গরুর মাংস icon ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন icon ৬৪০ উদ্যোক্তাকে জামানতবিহীন ঋণ দিচ্ছে সরকার
down of head

বৃষ্টিতে চড়া সবজির দাম, মাছেও অস্বস্তি

শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করলেও দামে নেই স্বস্তি। কয়েক দিনের বৃষ্টিতে সরবরাহে টান পড়ায় আবারও বেড়েছে বেশ কিছু সবজির দাম। এক কেজি শিম কিনতে এখনও গুনতে হচ্ছে ১২০-১৪০ টাকা। টমেটো, বেগুন, করলার মতো সবজিও মিলছে না ১০০ টাকার নিচে।

মাছের বাজারেও কমেনি দাম। তবে মুরগি ও গরুর মাংসের বাজারে বড় ধরনের পরিবর্তন নেই। সবমিলিয়ে বাজারের এমন পরিস্থিতিতে চাপে রয়েছেন ক্রেতারা।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি দেশি লাল শিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। টমেটোর দাম ১৪০ থেকে ১৬০ টাকা ও মানভেদে লম্বা-গোল বেগুন ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া করলা ১০০-১২০, পটল ৮০ ও শসা ১০০, ঢেঁড়স ও চিচিঙ্গা ৬০-৮০ টাকা, মুলা ৪০-৫০ ও পেঁপে ৩০-৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

নতুন আলুর দামও বেশ চড়া। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা পর্যন্ত। পুরোনো আলুর কেজি ২৫ থেকে ৩০ টাকা। গাজরের দাম ১০০-১২০, প্রতি পিস ফুলকপি ৪০-৫০ টাকা টাকায় বিক্রি হচ্ছে।

কুড়িল-সংলগ্ন কাঁচাবাজারের সবজি বিক্রেতা ইউসুফ আহমেদ বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলে সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে সরবরাহ কিছুটা কমেছে। পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা পর্যায়েও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম কমতে পারে।

সবজির পাশাপাশি মাছ কিনতেও বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। বাজারে আকারভেদে প্রতি কেজি রুই ২৪০-৩০০, তেলাপিয়া ২৪০-২৬০, পাঙাশ ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে কাতলার দাম ৩০০ থেকে ৫০০ টাকা। পাবদা ৩৮০-৪৫০ টাকা, পোয়া ৩৫০-৪০০ টাকা ও টেংরা ৫৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের দেশি মাছের দাম আরও বেশি।

এদিকে, মাছ-সবজির তুলনায় মুরগির বাজারে দামের তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ২৮০ থেকে ৩৩০ টাকা ও লাল লেয়ার মুরগি ৩০০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির কেজি ৬২০ টাকা পর্যন্ত।

গরুর মাংসের দাম প্রতি কেজি ৮০০-৮৫০ টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০-১৩০০ টাকা কেজি দরে। ডিমের বাজারেও দাম খুব বেশি পরিবর্তিত হয়নি। প্রতি ডজন লাল ডিম ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহ দুয়েক আগেও কিছুটা কম দামে সবজি কিনতে পেরেছেন বলে জানান লন্ড্রি দোকানি আবদুর রহমান। কালাচাঁদপুর বাজার থেকে এদিন আধা কেজি করে টমেটো, শিম ও এক কেজি আলু কেনেন তিনি। আবদুর রহমান বলেন, বাজারে শীতকালীন সবজি আসা শুরু করায় দাম কিছুটা কমেছিল। শিম-টমেটো অনেকটা নাগালে ছিল। কিন্তু এখন আবার দাম বেড়ে গেছে। এককথায় ১০০ টাকার নিচে তেমন কোনো সবজি পাওয়া যায় না। তাই আধাকেজি করে কিনতে হয়েছে।

সম্পর্কিত খবর