শিরোনাম
icon নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী icon নিষেধাজ্ঞা অমান্য করে বিও হিসাবে শেয়ার স্থানান্তর icon লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান icon বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি icon ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৭ icon ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ icon ছয় দফায় কমল সোনার দাম icon ন্যাশনাল লাইফ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির চুক্তি নবায়ন icon বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক icon ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ১,৬৭৪ icon বর্তমানে রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী icon দর বৃদ্ধির শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং icon দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon একনেকে ১৬ প্রকল্প অনুমোদিত icon ডিএমপির অভিযানে আরো আটক ৫৬৫ icon ৩৩ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ icon ১৯ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন চালু icon সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৪০৭ কোটি টাকার icon পোশাক শ্রমিকের মজুরি বাড়ানোর প্রস্তাব সিপিডির icon দেশে স্বর্ণের নতুন দাম কার্যকর icon বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক
down of head

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৭

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ককটেল, গান পাউডার, ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৫৪ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৪৩ জন, তেজগাঁওয়ে ৯১ জন, মিরপুরে ১০৩ জন, গুলশানে ৬৬ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, এসআরইউতে ৭ জন এবং গোয়েন্দা বিভাগ ১০ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে চারটি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও এক পুরিয়া গাঁজা, ২ দশমিক ২ গ্রাম হেরোইন এবং চার বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া একটি ট্রাক, পাঁচটি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার ও আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর