শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

‘প্রেমে বাধা’ দেওয়ায় বাবার বিরুদ্ধে কিশোরীর জিডি!

 

প্রেমে বাধা দেওয়ায় বাবার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে এক কিশোরী। তার অভিযোগ, প্রেমে বাধা দিতে তাকে গৃহবন্দি করে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে।

অভিযুক্ত এবং অভিযোগকারী কিশোরী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানতুলি নতুন আইলপাড়া এলাকার বাসিন্দা। জিডির বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।

জিডি সূত্রে জানা যায়, একই এলাকার আসিফ নামে এক ছেলের সঙ্গে বিগত তিন বছর ধরে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক চলে আসছে। কিন্তু তার পরিবার বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। তাই তারা তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে। যেকোনও সময় তার বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও উল্লেখ করেছে ওই কিশোরী।

কিশোরীর বাবা বলেন, ৯৯৯ থেকে আমাকে কল করা হয়েছিল। আমি তাদেরকে ওয়েলকাম আসতে বলেছি। তারা এসে ভিকটিমের সঙ্গে কথা বলুক। তদন্ত করে যদি প্রমাণ হয় তাহলে যা ব্যবস্থা নেবে মেনে নিব।

ওই কিশোরী বিভিন্ন সময়ে ৯বার বাড়ি থেকে কাউকে কিছু না বলে পালিয়ে যায়। কয়েকবার সে ছেলের বাড়িতে গিয়ে ওঠে। এর মধ্যে চারবার বাসা পালিয়ে যাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।

তিনি আরো জানান, সর্বশেষ বুধবার (১৩ অক্টোবর) ওই ছেলের বাড়িতে গিয়ে ওঠে কিশোরী। পরে ছেলের বাবাসহ আত্মীয়রা তাকে নিয়ে থানায় হাজির হন। এ সময় অনেক বুঝিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, মেয়েটি থানায় জিডি করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর