down of head

ঘোড়ার খামারে বিয়ে করছেন বিল গেটস কন্যা!

 

বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের বিল গেটসের মেয়ে জেনিফার গেটস ঘোড়ার খামারে বিয়ে করতে যাচ্ছেন। আগামী শনিবার যুক্তরাষ্ট্রের ওয়েস্টচেস্টার কাউন্টিতে প্রেমিক পেশাদার ঘোড়া দৌড়বিদ নায়েল নাসেরের সঙ্গে বিয়ে করতে যাচ্ছেন তিনি। বিল গেটস কন্যার বিয়ে যে রাজকীয়ভাবেই হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ইতোমধ্যেই গেটস পরিবারের কর্মীরা রাজকীয় এই বিয়ের তোড়জোড় শুরু করেছেন। জেনিফারের পরিবারের কাছ থেকে পাওয়া নর্থ সালেমের ১২৪ একরের খামার সেজে উঠেছে উৎসবের সাজে।

স্টানফোড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার কিছুদিন পরই ১৬ মিলিয়ন ডলারের ওই খামার বাড়ি বাবা-মার কাছ থেকে উপহার পান জেনিফার। এদিকে, বিয়ের প্রাক্কালে বুধবার মা মেলিন্ডা গেটসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের একটি বিলাসবহুল হোটেলে পৌঁছেছেন জেনিফার। এ সময় ২৫ বছর বয়সী জেনিফারের পরনে সাদা লেসের গাউন ও হাতে ম্যানিং ব্যাগ বহন করতে দেখা গেছে।

নায়েলও একই দিন ওই হোটেলে পৌঁছান। এ সময় নায়েলের পরনে ছিল জিন্স আর স্নিকার। নিজের এসইউভিতে চড়েই ৩০ বছর বয়সী নায়েল ওই হোটেলে পৌঁছান বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। তবে বিল গেটসকে ওই হোটেলে আসতে দেখা যায়নি। কিন্তু গত রোববার ক্যার্লিফোনিয়ায় একটি ওপেন টেনিস টুর্নামেন্টের গ্যালারিতে বিল গেটসকে দেখা গেছে বলে জানা গেছে।

সূত্র: বিজনেস ইনসাইডার

সম্পর্কিত খবর