শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

‘দেশে বেড়েছে ক্ষুধা, বৈশ্বিক সূচকেও পিছিয়ে বাংলাদেশ’

 

বাংলাদেশে ক্ষুধা বেড়েছে বলে জানাচ্ছে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি যে ‘বৈশ্বিক ক্ষুধা সূচক-২০২১’ প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ এক ধাপ পিছিয়েছে। ১১৬টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ৭৬ নম্বরে।

২০২০ সালে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫। এর অর্থ দেশে ক্ষুধা বেড়েছে। সূচকের স্কোর অনুযায়ী বাংলাদেশে ক্ষুধার মাত্রা গুরুতর পর্যায়ে রয়েছে। তবে ভারত, পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছে বাংলাদেশ।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের (জিএইচআই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশের স্কোর ১৯.১। নেপালের স্কোরও একই। গত বছর বাংলাদেশের স্কোর ছিল ২০ দশমিক ৪। এদিকে বিশ্বের ১১৬টি দেশের মধ্যে এবার ভারতের স্থান ১০১। গতবছর যা ছিল ছিল ৯৪। এবার পাকিস্তানের অবস্থান ৯২তম, আর মিয়ানমার আছে ৭১ নম্বরে।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স মূলত চারটি বিষয়ের মাপকাঠিতে তৈরি করা হয়। এগুলো হলো অপুষ্টি, পাঁচ বছরের কম বয়সের শিশুদের উচ্চতার তুলনায় ওজন, পাঁচ বছরের কম শিশুদের উচ্চতা ও পাঁচ বছরের কম শিশুদের মৃত্যু হার।

সম্পর্কিত খবর