শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

‘বাংলাদেশের হিন্দুদের রক্ষায় নরেন্দ্র মোদীকে পদক্ষেপ নেবার আহ্বান’

 

পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভায় বিরোধীদলীয় প্রধান ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন বাংলাদেশের ধর্মীয় উগ্রপন্থীদের হামলা থেকে ‘সনাতনী জনগণ‌’কে রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে।

বৃহস্পতিবার মি. মোদীর কাছে লেখা এক চিঠিতে মি. অধিকারী বলছেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এখন চরম দুরবস্থার মধ্যে রয়েছে।

তার ভাষায়, ভ্যান্ডাল বা ‘ধংসোন্মাদ’রা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করে প্রতিমা মণ্ডপ এবং মন্দিরে আক্রমণ চালিয়ে ভাঙচুর করেছে।

এসব কারণে বাংলাদেশের হিন্দুদের জন্য এবারের দুর্গা পূজার আনন্দ বিষাদে পরিণত হয়েছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেন।

মি. অধিকারী আরও লিখেছেন, এসব ঘটনার পর বাংলাদেশের হিন্দুদের যেসব আত্মীয়স্বজন পশ্চিমবঙ্গে থাকেন তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

তারা বাংলাদেশের আত্মীয়দের নিরাপত্তা দেয়ার ব্যাপারে টেলিফোন করে সমর্থন জানাচ্ছেন।

বাংলাদেশের হিন্দুরা প্রায়শই উগ্রপন্থী হামলার শিকার হন বলে পশ্চিমবঙ্গের বিজেপি প্রধান তার চিঠিতে উল্লেখ করেছেন।

বাংলাদেশে দুর্গা পূজার সময় হামলার ঘটনা নিয়ে যেসব ছবি ও ভিডিও প্রচারিত হয়েছে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদীরা সেগুলো ব্যাপকভাবে শেয়ার করছে।

ওদিকে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি ড. সুকান্ত মজুমদার টুইটারে এক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশে মৌলবাদীদের দ্বারা হিন্দুদের উপর হামলা এবং প্রতিমার ভাঙচুর একটি নিন্দনীয় বিষয়, যার আমি তীব্র নিন্দা জানাই।’

“সেখানে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারের উচিত কড়া পদক্ষেপ নেওয়া।”- বিবিসি বাংলা

সম্পর্কিত খবর